Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ের আগে অস্বস্তিতে অস্ট্রেলিয়া, পাওয়া যাচ্ছে না দুই তারকাকে

রবিবার থেকে নিজেদের দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নামবে অস্ট্রেলিয়া। যদিও তার আগে অজিদের অস্বস্তি বাড়ল।

পারথে প্রথম একদিনের আন্তর্জাতিকে খেলতে পারবেন না জশ ইনগ্লিস ও অ্যাডাম জাম্পা। জাম্পা পিতত্বকালীন ছুটিতে আছেন। সিরিজের বাকি ম্যাচগুলি হবে অ্যাডিলেড (২৩ অক্টোবর) এবং সিডনিতে (২৫ অক্টোবর)।

৩০ বছর বয়সী ইনগ্লিস পেশির চোট বা কাফ স্ট্রেইনের কারণে গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজে খেলতে পারেননি। তিনি প্রথম দুটি ওডিআইয়ের আগে সেরে উঠবেন না বলেই খবর। ফলে তাঁর জায়গায় উইকেটরক্ষক হিসেবে জশ ফিলিপকে দলে নেওয়া হয়েছে।

দলের নিয়মিত উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচের দলেও রাখা হয়নি। যাতে তিনি শেফিল্ড শিল্ডের ম্যাচে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারেন। তিনি দ্বিতীয় ওয়ান ডের আগে অ্যাডিলেডে দলের সঙ্গে যোগ দেবেন।

ফিলিপ এর আগে নিউজিল্যান্ডে অস্ট্রেলিয়ার টি২০ দলে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের বদলি হিসেবে যোগ দিয়েছিলেন। কব্জিতে আঘাত পেয়ে ম্যাক্সওয়েল দেশে ফিরে যান। গত মাসে অস্ট্রেলিয়া 'এ' দলের ভারত সফরে ফিলিপ দুর্দান্ত ফর্মে ছিলেন। তিনি অপরাজিত ১২৩ এবং ৫০ রান করেন। এ ছাড়াও, গত জুলাই মাসে শ্রীলঙ্কা 'এ' দলের বিরুদ্ধে একটি ওয়ান ডে ম্যাচে তিনি ৮৫ রান করেছিলেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, "ইনগ্লিস সিডনিতে তৃতীয় ওয়ান ডে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। ১৯ সেপ্টেম্বর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অনুশীলনে ডান পায়ের পেশিতে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে আছেন।"

স্পিন অলরাউন্ডার ম্যাথু কুনেম্যান জাম্পার পরিবর্তে ওয়ান ডে দলে ফিরেছেন এবং তাঁকে প্রথম একাদশে দেখা যেতে পারে। ২৯ বছর বয়সী এই খেলোয়াড় ২০২২ সালের পর আর ওয়ান ডে খেলেননি। তবে ভারতের বিরুদ্ধে ম্যাট শর্ট ও কুপার কনোলির সঙ্গে স্পিন আক্রমণ শক্তিশালী করতে তাঁকে রাখা হয়েছে।

জাম্পা ২৩ অক্টোবর দ্বিতীয় ওয়ান ডের আগে অস্ট্রেলিয়া দলে ফিরতে পারেন। অস্ট্রেলিয়ান পেস আক্রমণের নেতৃত্ব দেবেন মিচেল স্টার্ক। গত মাসে টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নেওয়া স্টার্ক অ্যাশেজের আগে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম ওয়ান ডে সিরিজে খেলেননি।প্যাট কামিন্সের অনুপস্থিতিতে মিচেল মার্শ দলের অধিনায়কত্বের ভার সামলাবেন। ভারতীয় দল কাল রওনা হবে অস্ট্রেলিয়া সফরের জন্য।

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দল- মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), কুপার কনোলি, বেন ডোয়ারসুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস (উইকেটকিপার), ম্যাথু কুনেম্যান, মিচেল আওয়েন, জশ ফিলিপ (উইকেটকিপার), ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+