বাইশ গজে বিতর্কিত এই আম্পায়র, এবার ধরা পড়লেন চুরির দায়ে
অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার এবার ধরা পড়লেন চুরির দায়ে।
মাঠে দাঁড়িয়ে তিনি ঠিক ভুলের বিধান দেন। তাঁর নিজেরই বড় ভুল এবার সামনে চলে এল। যে সে নয় একেবারে চুরিতে অভিযুক্ত হয়েছেন তিনি। তিনি অস্ট্রেলিয়ান আম্পায়ার ড্যারেল হেয়ার।

৭৮ টি টেস্ট ম্যাচে তিনি আম্পায়ারিংয়ের দায়িত্ব সামলেছেন ড্যারেল হেয়ার। সেই তিনিই কিনা জুয়ার নেশায় একটি মদের দোকানে কাজ করার সময় সেখান থেকে টাকা চুরি করেছিলেন। এ বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে ২৮ এপ্রিলের মধ্যে ৯,০০৫.৭৫ অস্ট্রেলিয়ান ডলার চুরি করেন তিনি। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে চার লক্ষ টাকা। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে হেয়ারের কীর্তি। যায় চাকরি, পুলিশেও অভিযোগ দায়ের করা হয়। অরেঞ্জ লোকাল কোর্টে আদালতে দোষী প্রমাণিত হয়েছেন তিনি।
আদালতে হেয়ারের আইনজীবী তাঁর উজ্জ্বল কেরিয়ারে উদাহরণ দিলেও তাতে বিচারপতির মন ভেজেনি। তাঁকে ১৮ মাস ভাল আচরণের বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে, একইসঙ্গে তাঁকে টাকা ফেরত দিতে হবে এবং কাউন্সিলিংও করেন।
১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন হেয়ার। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুথাইয়া মুরলীধরনের বিরুদ্ধে বল ছোড়ার অভিযোগে একাধিকবার নো-বল ডেকে বিতর্কে জড়ান হেয়ার। ২০০৬ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগে পাঁচ রান পেনাল্টি দেন। এই ঘটনার প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যায় পাকিস্তান দল।












Click it and Unblock the Notifications