বাংলাদেশে অস্ট্রেলিয়ান টিম বাসে ঢিল, কড়া নিরাপত্তার মোড়কে অজিরা

জাহুর আহমেদ স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-র টিম বাসে পড়ল ঢিল। প্রথম দিনের খেলার শেষে টিম বাস নিয়ে ফেরার সময় গন্ডগোল

নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশের বিরুদ্ধে এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলছে অস্ট্রেলিয়া দল। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ চলাকালীন ঘটে এক দুর্ঘটনা আর তারই জেরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ প্রশাসন।

বাংলাদেশে অস্ট্রেলিয়ান টিম বাসে ঢিল, কড়া নিরাপত্তার মোড়কে অজিরা

এই মুহূর্তে অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। এই ম্যাচের প্রথম দিনের শেষে স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফিরছিল অস্ট্রেলিয়া। এমন সময় অজি টিম বাস লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আসা সিন ক্যারোল জানিয়েছেন, 'হোটেলে যখন টিম বাস ফিরেছিল তখন একটা বাসের জানলায় পাথর এসে লাগে, জানলার কাঁচ ভেঙে যায়। যদিও কেউ আহত হয়নি।'

এদিকে একাধিকবার অস্ট্রেলিয়া নিরাপত্তা সংক্রান্ত কারণে বাংলাদেশ সফর বাতিল করেছে। ২০১৫ সালে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকেও দল তুলে নিয়েছিল তারা। তবে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি নিরাপত্তার আশ্বাস পেয়েই দল পাঠিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

এদিকে মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে তারা অস্ট্রেলিয়া টিম বাসের ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। ফলে তারা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে যাতে এই ধরণের ঘটনা আর না ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+