আইপিএলে দল পেলেন টি ২০ আন্তর্জাতিকে হ্যাটট্রিকের মালিক অস্ট্রেলিয়ার নাথান এলিস

আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য কোন দল কাকে রাখবে তা জানানোর সময়সীমা আজই শেষ হচ্ছে। যেমন এবারের আইপিএলের আগে চোট বা অন্য কোনও কারণে কোনও ক্রিকেটারের বিকল্প হিসেবে যাঁকে নেওয়া হয়েছিল তাঁকেই রাখা হবে, নাকি মূল ক্রিকেটারকে ফেরানো হবে কিংবা আইপিএলের বাকি ম্যাচগুলিতে যদি কাউকে না পাওয়া যায় তার জায়গায় কাকে সই করানো হবে, এই বিষয়গুলি আজই স্পষ্ট করার কথা। এরই মধ্যে দল পেলেন অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। শুক্রবার রাতে এলিসকে দলে নেওয়ার ঘোষণা করেছে পাঞ্জাব কিংস।

অভিষেকে হ্যাটট্রিকের নজির

চলতি মাসের ৬ তারিখ ঢাকায় টি ২০ অভিষেকেই হ্যাটট্রিক করেন তাসমানিয়ার এই ডানহাতি মিডিয়াম পেসার। গতকালই তাঁকে টি ২০ বিশ্বকাপে তিন রিজার্ভের মধ্যে একজন হিসেবে রাখা হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই আইপিএলে দল পেলেন বছর ২৬-এর এই ক্রিকেটার। জানুয়ারিতে যে আইপিএলের নিলাম হয়েছিল তাতে অবিক্রিত ছিলেন এলিস। জানা গিয়েছে, এলিসকে পেতে এবার ঝাঁপিয়েছিল তিনটি দল। তার মধ্যে একটি দলের সঙ্গে তাঁর গতকাল রাতে চুক্তি চূড়ান্ত হয়েছে। যদিও সেই দলের নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক সবুজ সঙ্কেত এলেই সম্ভবত নাম ঘোষণা করা হবে।

জল্পনার মধ্যেই ঘোষণা

ক্রিকেট অস্ট্রেলিয়া প্রথমে এলিসের আইপিএলের দলের নাম ঘোষণা করেনি। ফলে মনে করা হচ্ছিল, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস বা রাজস্থান রয়্যালসে তিনি খেলতে পারেন। কেন না, স্ত্রী সন্তানসম্ভবা থাকায় আইপিএলে খেলতে আসবেন না প্যাট কামিন্স। তাঁর জায়গায় কাউকে নিতেই হবে কেকেআরকে। রাজস্থানেও বিদেশি ক্রিকেটারের অভাব আইপিএলের প্রথম থেকেই। পাঞ্জাব কিংস চিন্তায় পড়ে ক্রিকেট অস্ট্রেলিয়াই ইঙ্গিত দেওয়া যে, ঝাই রিচার্ডসন ও রাইলে মেয়ারডিথ আইপিএলের বাকি ম্যাচগুলি খেলতে আসবেন না বলে। শেষে এলিসকেই পরিবর্ত ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে পাঞ্জাব কিংস। আইপিএলে ভালো পারফর্ম করতে মুখিয়ে থাকবেন এলিস। একদিকে তা যেমন প্রয়োজনে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের মূল দলে ঢোকার রাস্তা খুলে দিতে পারে, তেমনই আগামী বছর আইপিএলের জন্য মেগা অকশনও রয়েছে। সেখানেও দর বাড়তে পারে এলিসের।

এলিসের উত্থান

উচ্চতার জন্য তাঁর পেস বোলার হওয়া সম্ভব নয় বলে প্রথম দিকে অনেকেই মত দিয়েছিলেন। তাঁদের ভুল প্রমাণ করে বিগ ব্যাশে অন্যতম সেরা ডেথ বোলার হিসেবে নিজেকে মেলে ধরার পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট ও একদিনের ক্রিকেটেও ভালো পারফর্ম করেন। নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটার হলেও সেখানে সুযোগ না মেলায় ২০১৯ সালে এলিস চলে যান তাসমানিয়ায়। তারপর থেকেই ক্রমাগত উত্থান। এদিকে, অস্ট্রেলিয়ার ক্রিকেট সূত্রে খবর, জোশ হ্যাজলউডও চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলতে চলেছেন। তবে প্যাট কামিন্সের পাশাপাশি কেন রিচার্ডসন, ঝাই রিচার্ডসন, রাইলে মেয়ারডিথের মতো কয়েকজন আইপিএলের বাকি ম্যাচগুলি খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে নাও যেতে পারেন।

(ছবি- নাথান এলিস ইনস্টাগ্রাম)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+