AUS vs IND: প্রস্তুতি ম্যাচের শুরুতেই ভিলেন বৃষ্টি! পিঙ্ক বল নিয়েই মাঠে উপস্থিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে পিঙ্ক বলের টেস্ট। তার আগে শনিবার থেকে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচের শুরুতেই ভিলেন বৃষ্টি। ক্যানবেরায় পিঙ্ক বলের প্রস্তুতি ম্যাচ নির্ধারিত সময়ে শুরুই হল না।

শনিবার সকাল থেকেই ক্যানবেরায় বৃষ্টি শুরু হয়, ফলে নির্ধারিত সময়ে টস করাই যায়নি, এমনকি এই ম্যাচ প্রথম দিনে আদৌও কতটা হবে সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, শনিবার ক্যানবেরায় সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ফলে ম্যাচের প্রথম দিন কতটা খেলা হবে সেটা নিয়েই প্রশ্ন আছে। কারণ শনিবার ১০০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। তবে রবিবার ম্যাচ হতে পারে কারণ আগামীকাল আকাশ পরিস্কার থাকবে।

বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সময় অনুসারে প্রথমে দুপুর ২.১০ মিনিটে টস হওয়ার কথা ছিল এবং খেলা শুরু হওয়ার কথা ছিল বেলা ২.৪০ মিনিট থেকে। কিন্তু বৃষ্টির জন্য সেটা সম্ভব হয়নি। এরপর বেশ কয়েকবার মাঠ পরিদর্শন করেন আম্পায়ারা। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকে। ফলে পিচ এবং রান আপের অংশ পুরো কভার দিয়ে ঢাকা আছে।

তবে নির্ধারিত সময়েই মাঠে চলে আসে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের ক্রিকেটাররা। বিরাট কোহলিও ভারতীয় দলের সঙ্গে আসেন। মাঠে আসেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। তিনি দুই দলের ক্রিকেটারদের সঙ্গে মিলিত হন, ভারতীয় দলের সঙ্গে গ্রুপ ছবিও তোলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ আলাদাভাবে কথা বলেন বিরাট কোহলির সঙ্গে, অনেকক্ষণ সময় নিয়েই অজি প্রধানমন্ত্রী কোহলির সঙ্গে কথা বলেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের হাতে ছিল একটি পিঙ্ক বলও। সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ান রাষ্ট্রপ্রধানের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের গ্রুপ ছবি উঠে এসেছে। এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ চলে যান ধারাভাষ্যকারদের ঘরে। কিছুক্ষণ ধারাভাষ্যও দেন।

গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সংসদ ভবনে যান ভারতীয় ক্রিকেটাররা। সেখানেও প্রধানমন্ত্রী সহ সেই দেশের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কথা হলেন বিরাট-রোহিতরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+