ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনালেই বিশ্বকাপ অভিষেক ঘটছে হ্যান্ডসকমের
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনালেই বিশ্বকাপ অভিষেক ঘটছে হ্যান্ডসকমের
বৃহস্পতিবার এজবাস্টনে বিশ্বকাপের দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে চির শত্রু ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। আর এই হেভিওয়েট ম্যাচেই টুর্নামেন্ট প্রথমবার খেলতে নামছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম।

গত সপ্তাহে নেটে ব্যাট করার সময় বলের আঘাতে হাত ভেঙে যায় বাঁ-হাতি ব্যাটসম্য়ান শন মার্শের। তার পরিবর্তে পিটার হ্যান্ডসকমকে ইংল্যান্ডে ডেকে পাঠায় অজি টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ লিগের ম্যাচে খেলার সময় চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে যান অস্ট্রেলিয়ার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান উসমান খোয়াজাও। তাঁর পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনালে হ্যান্ডসকমের বিশ্বকাপ অভিষেক ঘটছে বলে জানানো হয়েছে।
অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার এক সাংবাদিক বৈঠকে নিজেই পিটার হ্যান্ডসকমের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে ল্যাঙ্গার এও জানিয়েছেন, এই সুযোগ পিটারের প্রাপ্য ছিল। চলতি বছর ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে প্রচুর রান করা সত্ত্বেও সেরাদের ভিড়ে বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার পাঠানো ১৫ জনের দল থেকে বঞ্চিত হন।












Click it and Unblock the Notifications