ফর্মে না থাকা বিরাটকে বিশ্রামের পরামর্শ অজি কিংবদন্তির
বিরাটকে বিশ্রামের পরামর্শ অজি কিংবদন্তির
ক্রিকেট থেকে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার জন্য এ বার পরামর্শ দিলেন কিংবদন্তি অস্ট্রেলীয় ক্রিকেটার ব্রেট লি। তিনি জানিয়েছেন, বিরাটের উচিৎ বিশ্রাম নেওয়া, মাথা ঠান্ডা করে কিছু বিষয়ের উপর কাজ করা। শুক্রবার বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের চলতি আইপিএল মরসুম শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে।

কোহলির ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শনিবার পিটিআই'কে ব্রেট লি বলেছেন, "আমার কি বলা উচিৎ এটা চিন্তার বিষয়, হ্যাঁ আমি বলব। আমি অবশ্যই চাই ও আরও রান করুক।"
দীর্ঘ তিন বছর আন্তর্জাতিক ক্রিকেটে একটিও শতরান না করা কোহলি এই বারের আইপিএল-এ ১৬ ম্যাচে ৩৪১ রান করেছেন, তাঁর গড় ছিল ২২.৭৩। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে প্রসিদ্ধ কৃষ্ণর বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন। লি বলেছেন, "সব থেকে বড় বিষয় বিরাট কোহলি যখন রান পায় না তখন দলও ভাল পারফর্ম করে না।" যখন ও ছন্দে ছিল ৮০০-৯০০ রান করছিল আরসিবির হয়ে তখন ওর দলও ভাল খেলছিল। আমরি আরও চাই কোহলির থেকে। কোহলি যতটা দৃঢ় ভাবে খেলবে, ততই শক্তিশালী দেখাবে ওর দলকে। দুর্ভাগ্যবশত সেমিতে দলকে প্রয়োজনীয় রান তুলতে পারলো না, দলকে ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে। হয়তো এটা কোহলির কাছে একটা সুযোগ ক্রিকেট থেকে কিছু দিন বিশ্রাম নেওয়ার এবং কিছু বিষয়ের উপর কাজ করার। নিজের মস্তিস্ককে তরতাজা করে তোলো।"

ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার ব্রেট লি অভিভূত ভারতীয় তরুণ পেসারদের প্রতিভা দেখে। মহসিন খান হোক কিংবা উমরান মালিক, তরুণ প্রতিভাদের প্রশংসা শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেছেন, "আভেষ খান এবং মহসিন খান-এর মধ্যে সত্যিকারের প্রতিভা রয়েছে। একটা বিষয় যেটা ভারতীয় দল করছে তা হল একের পর এক দারুণ ফাস্ট বোলার তুলে আনছে। তাদের হাতে ভাল স্পিনিং অবশনও রয়েছে। কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের দিকে দেখেন তা হলে আপনি চাইবেন পেসার যারা গতিতে বল করে তাদের দলে রাখতে।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications