স্কিন ক্যান্সারে আক্রান্ত ইয়ান চ্যাপেল অ্যাসেজে কমেন্ট্রি করতে চান

স্কিন ক্যান্সারে আক্রান্ত ইয়ান চ্যাপেল অ্যাসেজে কমেন্ট্রি করতে চান

স্কিন ক্যান্সারে আক্রান্ত অস্ট্রেলিয়ান লেজেন্ড ইয়ান চ্যাপেল। প্রাক্তন অজি ক্রিকেটার বৃহস্পতিবার নিজেই এ কথা বলেছেন। তাঁর রেডিয়েশন চলছে বলেও জানিয়েছেন ৭৫ বছরের ইয়ান।

স্কিন ক্যান্সারে আক্রান্ত ইয়ান চ্যাপেল অ্যাসেজে কমেন্ট্রি করতে চান

তবে এই মারণ রোগ নিয়েও তিনি পরের মাসে ইংল্য়ান্ডে অনুষ্ঠিত হতে চলা অ্যাসেজ টেস্ট সিরিজে ধারাভাষ্য দেবেন বলে জানিয়েছেন ইয়ান চ্যাপেল। ১৯৬৪ থেকে ১৯৮০-র মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে ৭৫টি টেস্ট এবং বিশ্বকাপ খেলা ইয়ান জানিয়েছেন, এক বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত। পাঁচ সপ্তাহ ধরে তাঁর শরীরে রেডিয়েশন চলেছে। এখন তাঁর ঘাড়, গলা এবং হাতের নিচের অংশের ইনফেকশন পুরোপুরি নির্মূল হয়েছে বলেও জানিয়েছেন অজি লেজেন্ড।

ইয়ন চ্যাপেল জানিয়েছেন, সম্প্রতি যে প্যাথলোজি রিপোর্ট তাঁর কাছে পৌঁছেছে সে অনুযায়ী তিনি আগের থেকে সুস্থ। তাই ১ অগাস্ট বার্মিংহামে ইংল্যান্ড ও অস্ট্রলিয়ার মধ্যে এ বছরের প্রথম অ্যাসেজ টেস্টে তাঁর ধারাভাষ্য দিতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন অজি লেজেন্ড। বলেছেন, এ ব্যাপারে তিনি টিভি সম্প্রচারকদের সঙ্গে কথা বলবেন।

ইয়ন চ্যাপেল বলেছেন, তিনি বিষয়টি আগে এ জন্যই বলেননি যে রেডিও থেরাপি তাঁর শরীরে কতটা প্রভাব বিস্তার করতে পারবেন, তা দেখতে চেয়েছিলেন। কিন্তু রেডিয়েশন ভালো ভাবে কাজ করায়, নিজের রোগের বিষয়টি তিনি প্রকাশ্যে জানিয়েছেন প্রাক্তন অজি ক্রিকেটার। বলেছেন, সারাদিন পর রাতে তাঁর শরীরে ক্লান্তি আসে। চামড়ায় জ্বালা ধরে। তা সত্ত্বেও তিনি আগের থেকে ভালো আছেন বলেও জানিয়েছেন ইয়ান চ্যাপেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+