সচিনকে নিয়ে কুরুচিকর খিল্লি সোশ্যাল মিডিয়ায়, বাজার গরমের চেষ্টা অজি সাংবাদিকের
সোশ্যাল মিডিয়ায় যটিতি জনপ্রিয়তা পাওয়ার চেষ্টায় সচিনকে নিয়ে একের পর এক রুচিহীণ ব্যাঙ্গাত্মক পোস্টে ব্যস্ত এক নেটিজেন
সচিন তেন্ডুলকর কে , গোটা দুনিয়া তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। বেশ কয়েক বছর সচিনকে না চেনার ভুল করেছিলেন মারিয়া শারাপোভা, তার ফলও তিনি পেয়েছিলেন হাতেনাতে, সচিন ফ্যানরা বুঝিয়ে দিয়েছিলেন তিনি কী জিনিস।
ভারতীয় ক্রিকেট মহলে নয়, গোটা ক্রিকেট বিশ্বে নিজের দুরন্ত পারফরম্যান্সের জন্য কুর্নিশ পান সচিন তেন্ডুলকর। ১০০ শতরান, ৩৩ হাজার রান তার ঝোলায় রয়েছে। তাকে চেনে গোটা বিশ্বের মানুষ। কিন্তু একবার মারিয়া শারাপোভা বলেছিলেন তিনি চেনেন না সচিনকে। আর এতেই বেজায় খেপেছিলেন সচিন ফ্যানরা। এবার ফের সেই কবর হয়ে যাওয়া ইস্যুকে তুলে এনে বাজার গরম করতে চাইছেন এক অজি সাংবাদিক। ভারতীয় ক্রিকেটারদের নিয়ে খিল্লির টুইট করেই দিন গুজরান করা যাঁর কাজ। এর আগেও কখনও বিরাট কোহলির হাতে ঝাঁটা ধরিয়ে দিয়েছেন। আবার কখনও আরও নিন্দনীয় পোস্ট করেন ভারতীয় ক্রিকেটারদের নিয়ে। এই জন্যেই তিনি নেটিজেনদের কাছে পরিচিত নাম।
সম্প্রতি জ্যাক মা বলে এক ভদ্রলোকের সঙ্গে ছবি তোলেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। তার ছবির নিচে লেখা হয়, অবশেষে সচিনের সঙ্গে দেখা করলেন মারিয়া শারাপোভা।
"It was a pleasure to finally meet Sachin Tendulkar"
Maria Sharapova pic.twitter.com/2dAlkEWTBO
— Dennisdulkar (@DennisCricket_) November 11, 2017
Roger Federer says it was an honour to have a photo taken with Sachin Tendulkar. pic.twitter.com/hwPTEBSoGd
— Dennisdulkar (@DennisCricket_) November 13, 2017
UN secretary general Ban Ki-moon says he is honoured to have met Maria Sharapova pic.twitter.com/zRfIuGIbas
— Dennisdulkar (@DennisCricket_) November 13, 2017
Click it and Unblock the Notifications