বাড়িতে পড়ে গিয়ে ভারতের বিরুদ্ধে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার

বাড়িতে পড়ে গিয়ে ভারতের বিরুদ্ধে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার

বাড়িতে পড়ে গিয়ে পিঠে চোট পাওয়ায় ভারতের বিরুদ্ধে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। যদিও তাঁর পরিবর্ত খুঁজছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কারণ ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে তিনি খেলবেন বলেই জানানো হয়েছে।

বাড়িতে পরে গিয়ে ভারতের বিরুদ্ধে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয় ফাস্ট বোলার

আগামী সাত জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। ম্যাচের আয়োজক শহরে করোনা ভাইরাসের প্রভাব বেড়ে যাওয়ায়, বক্সিং ডে টেস্ট শেষ হওয়ার পর দুই দলের ক্রিকেটাররা মেলবোর্নেই অনুশীলন চালান। আজ সকালে তাঁরা একই বিমানে সিডনি রওনা হয়েছেন বলে খবর। কিন্তু সেই দলে জেমস প্যাটিনসন নেই বলেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, বাড়িতে পড়ে গিয়ে পিঠের হাড়ে চোট পেয়েছেন জেমস প্যাটিনসন। তাই তৃতীয় টেস্টের জন্য জাতীয় দল থেকে তিনি ছুটি নিয়েছেন বলে জানানো হয়েছে। তবে প্যাটিনসনের চোট যে খুব একটা গুরুতর নয়, তা বোঝাই যাচ্ছে। কারণ তাঁর পরিবর্ত হিসেবে দলে কাউকে নেওয়া হচ্ছে না এই আশায়, যে অজি ফাস্ট বোলার চতুর্থ টেস্টে হয়তো দলে ফিরবেন।

অ্যাডিলেড ওভাল ও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম দুটি টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় মোকাবিলা জিতে সিরিজে ফিরে এসেছে ভারতীয় ক্রিকেট দল। দুই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি অস্ট্রেলিয় ফাস্ট বোলার জেমস প্যাটিনসন। তৃতীয় টেস্টেও তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল না বললেই চলে। তাই প্যাটিনসনের অভাব খুব একটা অনুভূত হবে না অস্ট্রেলিয় শিবিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+