করোনায় স্থগিত আইপিএল ফেরত কামিন্স-স্মিথদের দেশে ফেরার সময় আসন্ন

করোনায় স্থগিত আইপিএল ফেরত কামিন্স-স্মিথদের দেশে ফেরার সময় আসন্ন

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে যাওয়া আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় ক্রিকেটারদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। খুব শীঘ্রই তাঁরা মালদ্বীপ থেকে অস্ট্রেলিয়া ফিরবেন বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। দেশে ফিরেও প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা যে কড়া বিধির হাত থেকে রেহাই পাবেন না, তাও ওই রিপোর্টে বলা হয়েছে।

১৬ মে সিডনি ফিরবেন অস্ট্রেলিয় ক্রিকেটাররা

১৬ মে সিডনি ফিরবেন অস্ট্রেলিয় ক্রিকেটাররা

ভারতে আইপিএল খেলতে আসা মোট ৩৮ জন অস্ট্রেলিয় ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফরা এই মুহুর্তে মালদ্বীপে রয়েছেন। আগামী ১৬ মে চাটার্ড বিমানে তাঁদের সিডনি ফেরানো হবে বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে। বলা হয়েছে যে প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারদের অবশেষে দেশে ফেরানোর রাজি হয়েছে অস্ট্রেলিয় সরকার।

১৪ দিনের কোয়ারেন্টাইন

১৪ দিনের কোয়ারেন্টাইন

মালদ্বীপে অস্ট্রেলিয় ক্রিকেটারদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও অস্ট্রেলিয়া পৌঁছে কামিন্স, ওয়ার্নার, স্মিথ, পন্টিংদের কড়া কোভিড বিধি মানতে হবে বলে জানানো হয়েছে। আইপিএল ফেরত অস্ট্রেলিয় ক্রিকেটারদের দেশে ফিরে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে সূত্রের খবর।

অস্ট্রেলিয়া সরকারের বিধিনিষেধ

অস্ট্রেলিয়া সরকারের বিধিনিষেধ

আগামী ১৫ মে পর্যন্ত ভারতীয় যাত্রীদের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে অস্ট্রেলিয়ায়। তার মেয়াদ আর বাড়ানো হতে পারে বলে খবর। অর্থাৎ ততদিন ভারত থেকে সরাসরি অস্ট্রেলিয়া উড়ে যাওয়া সম্ভব নয়। তাই ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয় ক্রিকেটাররা মালদ্বীপ হয়ে দেশে ফিরতে বাধ্য হচ্ছেন।

মাইকেল হাসিকে নিয়ে চিন্তা

মাইকেল হাসিকে নিয়ে চিন্তা

আইপিএল চলার সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ তথা প্রাক্তন ক্রিকেটার মাইকেল হাসি। চিকিৎসার জন্য ওই অস্ট্রেলিয়কে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সংক্রমণ খুব একটা বেশি না থাকায় ধীরে ধীরে সুস্থও হয়ে গিয়েছিলেন হাসি। কিন্তু সেই সময় আবারও তাঁর কোভিড ১৯ টেস্ট পজিটিভ আসে। ফলে চেন্নাইতেই আইসোলেশনে দিন কাটাতে হচ্ছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যানকে। ইতিমধ্যে ভারতে বাড়তে থাকা কোভিড ১৯ সংক্রমণে আতঙ্কিত হয়ে পড়েছে মালদ্বীপ। ১১ মে থেকে ভারতের সঙ্গে সে দেশের বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর সেই গেরোয় ভারতেই আটকা পড়ে যেতে পারেন মাইকেল হাসিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+