করোনায় আইপিএল স্থগিত হওয়ার কার্যত ২ সপ্তাহ পর দেশে ফিরলেন কামিন্স-স্মিথ-পন্টিংরা

করোনায় আইপিএল স্থগিত হওয়ার প্রায় ২ সপ্তাহ পর দেশে ফিরলেন কামিন্স-স্মিথ-পন্টিংরা

করোনা ভাইরাসের জেরে আইপিএল স্থগিত হওয়ার প্রায় দুই সপ্তাহ পরে দেশে ফিরল অস্ট্রেলিয়ার ৩৮ জন ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফের দল। সোমবার সকালে মালদ্বীপ থেকে সিডনি পৌঁছেছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিংরা। সদ্য কোভিড ১৯-কে হারানো ডেভিড হাসি একই দিনে ঘণ্টা খানেক পরে অস্ট্রেলিয়ার মাটি স্পর্শ করেন।

সোমবার সকালে অস্ট্রেলিয়ায় কামিন্স-স্মিথরা

সোমবার সকালে অস্ট্রেলিয়ায় কামিন্স-স্মিথরা

কথা মতোই সোমবার সকালে সিডনি পৌঁছল ভারতে আইপিএল খেলতে আসা অস্ট্রেলিয়ার ৩৮ জন ক্রিকেটার, কোচ এবং সাাপোর্ট স্টাফের দল। সরকারি বিধি নিষেধের বাধা এড়িয়ে মালদ্বীপ থেকে বিশেষ বিমানে নিজের দেশে ফিরেছেন প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, সাইমন কাটিচ, মার্কাস স্টইনিস, মাইকেল স্ল্যাটাররা। সদ্য করোনা ভাইরাসকে হারানো মাইক হাসি কয়েক ঘণ্টা পর স্বতন্ত্র বিমানে কাতার হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছন।

কোয়ারেন্টাইনের ব্যবস্থা

কোয়ারেন্টাইনের ব্যবস্থা

নিউ সাউথ ওয়েলস সরকারের তরফে মালদ্বীপ থেকে সিডনি পৌঁছনো ক্রিকেটারদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। মালদ্বীপে বেশ কিছুদিন আইসোলেশনে থাকতে হয়েছে প্যাট কামিন্স, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের। তাই দেশে তাঁদের জন্য করোনা বিধি কিছুটা শিথিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

পরপর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা করোনা ভাইরাসে আক্রান্ত হতেই গত ৪ মে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করে দেয় বিসিসিআই। এরপর ভারতীয় বোর্ডের চার্টার্ড বিমানে অস্ট্রেলিয়ার ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফরা ভারত থেকে মালদ্বীপে পৌঁছে যান। সেখান থেকে আরও এক চার্টার্ড বিমানে তাঁরা সোমবার সিডনি পৌঁছন। আইপিএলের শেষাংশে প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নারদের অংশগ্রহণের ওপর প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

অস্ট্রেলিয়া সরকারের কড়াকড়ি

অস্ট্রেলিয়া সরকারের কড়াকড়ি

করোনা ভাইরাসের বাড়বাড়ন্তে ভারতের সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার। ফলে আইপিএল স্থগিত হতেই অজিদের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তৈরি হয়। যদিও হাল ছাড়েনি বিসিসিআই। অস্ট্রেলিয়া সরকার, সে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়ে অবশেষে আটকে পড়া অস্ট্রেলিয় ক্রিকেট ব্যক্তিত্বদের দেশে ফেরাতে সক্ষম হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+