ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার মাথা হেঁট করলেন স্টিভ স্মিথরা, তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়া

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতি করার সময় ক্যামেরাবন্দি হলেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। ক্য়ামেরায় দেখা যায় একটু হলুদ রঙের স্ট্রিপ দিয়ে বলের উপর ঘষে চলেছেন।

বল বিকৃতির অভিযোগকে ঘিরে ফের উত্তাল ক্রিকেট বিশ্ব। বল বিকৃতি নিয়ে বারবার কলঙ্কিত হয়েছে ক্রিকেট। পাকিস্তান থেকে শুরু করে ইংল্য়ান্ড, অস্ট্রেলিয়া, ভারত বারবার জড়িয়েছে বল বিকৃতি বিতর্কে। সেই ইতিহাসেরই যেন পুনরুত্থাপন করল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম।

লজ্জিত ক্রিকেট! ক্ষমার অযোগ্য কাজ করল টিম অস্ট্রেলিয়া

কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিকৃতি করার সময় ক্যামেরাবন্দি হলেন অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট। ক্য়ামেরায় দেখা যায় পকেট থেকে বারবার একটু হলুদ রঙের স্ট্রিপ বের করে বলের উপরে ঘষে চলেছেন তিনি। বেশ কয়েকবার ব্যানক্রফটের এই ছবি মাঠের ধারে থাকা জায়ান্ট টিভি স্ক্রিন থেকে শুরু করে প্রেসবক্সে থাকা টিভি ও ক্রিকেট ড্রেসিংরুমের টিভি-তে ভেসে উঠতে থাকে। এমনকী, অস্ট্রেলিয়া টিমের ড্রেসিংরুম থেকেও ব্যানক্রফটের নজর আকর্ষণের চেষ্টা চলে। সে ছবিও ক্যামেরাতে ধরা পড়ে। ড্রেসিংরুম থেকে সঙ্কেত পাওয়ার পরই ব্যানক্রফট হলুদ রঙের স্ট্রিপটিকে পকেটে চালান করে দেন। তাও ক্য়ামেরাতে ধরা পড়ে যায়।

লজ্জিত ক্রিকেট! ক্ষমার অযোগ্য কাজ করল টিম অস্ট্রেলিয়া

প্রেস বক্সে ধারাভাষ্য দিতে থাকা প্রাক্তন ক্রিকেটাররা বল বিকৃতি বলে হইচই জুড়ে দেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ এই ঘটনাকে অনৈতিক বলেও ধারাভাষ্যে মন্তব্য করেন। পরিস্থিতি এতটাই অস্থির হয়ে পড়ে যে থার্ড আম্পায়ারের নির্দেশে পিচের কাছে ব্যানক্রফটকে ডেকে পাঠান মাঠে থাকা দুই আম্পায়ার। পকেটে কি আছে তা দেখানোর জন্য চাপ দেওয়া হয় ব্যানক্রফটকে। কিন্তু, ব্যানক্রফট দেখান পকেটে শুধুমাত্র একটু কালো রুমাল আছে। আম্পায়াররা পুরনো বল পরীক্ষা করে তাতে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। শেষমেশ তৃতীয় দিনের শেষে ৫ উকেটে ২৩৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এখনও তারা ২৯৪ রানে এগিয়ে।

লজ্জিত ক্রিকেট! ক্ষমার অযোগ্য কাজ করল টিম অস্ট্রেলিয়া

পরে সাংবাদিক সম্মেলনে এসে অজি অধিনায়ক স্বীকার করে নেন তাঁরা বল বিকৃতি করছিলেন। এর জন্য সকলের কাছে ক্ষমাও চান স্টিভ স্মিথ। তবে, তাঁর জামানায় এই প্রথম এমন কাজ করা হয়েছে বলে দাবি করেছেন অজি অধিনায়ক। প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যৎ-এ এমন কাজ তিনি বা তাঁর দল করবে না। বল বিকৃতির বিষয়টি দলের লিডারশিপ গ্রুপ-এর মিলিত সিদ্ধান্ত ছিল বলেই জানিয়েছেন স্মিথ। মনে করা হয়েছিল এর ফলে হয়তো তাঁদের বোলাররা কিছু বাড়তি সুবিধা পাবেন। কিন্তু, এই বিষয়ে কোচ ডারেন লেম্যানের কোনও হাত ছিল না বলেও তিনি দাবি করেছেন।

লজ্জিত ক্রিকেট! ক্ষমার অযোগ্য কাজ করল টিম অস্ট্রেলিয়া

বল বিকৃতিতে মূল অভিযুক্ত ক্যামেরন ব্য়ানক্রফটও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনিও গোটা ঘটনার জন্য ক্রিকেট বিশ্বের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, এমন একটি কাজ করছিলেন যাতে তাঁর নাম খারাপ হয়েছে। ব্যানক্রফটের দাবি, তিনি ভাবেননি যে তিনি নজরদাড়িতে আছেন। মাঠের চারপাশে এত ক্য়ামেরা লাগানো ছিল যে কাজটি করার সময় তিনি প্রচণ্ড নার্ভাস হয়ে পড়েছিলেন।

তিনি যে ভুল সময়ে ভুল জায়গা ছিলেন তাও স্বীকার করেছেন ব্যানক্রফট। তবে, কৃতকর্মের জন্য তিনি যে জবাব দিতে বাধ্য তাও স্বীকার করে নিয়েছেন। যা ঘটেছে তার জন্য তিনি গর্বিত নন বলেও জানিয়েছেন ব্যানক্রফট। অস্ট্রেলিয়ার এই ওপেনার ব্যাটসম্যানের মতে, বলের উপর টেপ ঘষলে পিচের ক্ষত থেকে কিছু বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে, এই ধারনা থেকে বল বিকৃতি করেছিলেন। সেইসঙ্গে তাঁর নাকি ধারনা ছিল বলের চকচকে ভাব চলে গেলে আম্পায়াররা বল বদলনাোর সিদ্ধান্ত নিতে পারেন। এতে অজি বোলাররা বাড়তি সুবিধা পেতে পারতেন। কিন্তু, আম্পায়াররা তেমন কোনও সিদ্ধান্ত নেননি।

অজি অধিনায়ক স্মিথ জানিয়েছেন, মাঠের মধ্যে বল বিকৃতি করে তারা বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন এর জন্য তাঁরা অনুশোচনায় ভুগছেন। তাঁরা যে অত্যন্ত অনৈতিক একটা রাস্তা বেছেছিলেন তাও স্বীকার করেছেন স্মিথ।

এদিকে, বল বিকৃতির এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ ক্রিকেট অস্ট্রিলিয়া। বোর্ডের প্রধান জেমস সাদারল্যান্ড জানিয়েছেন, ঘটনায় তিনি হতাশ ও গভীরভাবে আঘাত পেয়েছেন। স্মিথকে এখনই অধিনায়কের পদ থেকে সরানো হচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে, জানিয়েছেন ঘটনার তদন্তের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে দুই প্রতিনিধি কেপ টাউনের উদ্দেশে রওনা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+