করোনার জেরে লকডাউনে ডাকাতির শিকার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক

করোনার জেরে লকডাউনে ডাকাতির শিকার অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক

করোনা ভাইরাসের শাখা-প্রশাখা বিশ্বব্যাপী প্রসারিত হচ্ছে। মারণ ভাইরাসে যে যে দেশ প্রভাবিত, সেসব জায়গা লাগু করা হয়েছে লকডাউন। সরকারি নির্দেশ মেনে বাড়ি থেকে বের হচ্ছেন না মানুষ। করোনা মোকাবিলায় প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররাও। ভারত থেকে অস্ট্রেলিয়া, ক্রিকেট তারকারা ঘরে বসেই শরীর চর্চা জারি রেখেছেন। তবু তাতেও রেহাই পেলেন না অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। বাড়িতেই তিনি ডাকাতির শিকার হয়েছেন বলে অভিযোগ।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী নোবেল করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩৮ হাজার। আক্রান্তের সংখ্য আট লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি হয়েছেন ১৯ জন। আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউন জারি করেছে সে দেশের সরকার। অস্ট্রেলিয়ায় বিদেশিদের প্রবেশও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

ঘরবন্দি টিম পেইন

ঘরবন্দি টিম পেইন

করোনা ভাইরাসের আতঙ্কে দেশব্যাপী জরুরি অবস্থা জারি হওয়ায়, ঘরবন্দিই রয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তা বলে বিশ্রাম নেওয়া তো তাঁদের চলে না। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের ক্রিকেট যুদ্ধে অবতীর্ণ হতে হবে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের। তাই শরীরকে ঠিক রাখতে ঘরে বসেই ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন অজি ক্রিকেটাররা। তাঁদেরই দলে রয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। করোনা ভাইরাসের জেরে লকডাউনের মধ্যে যিনি হোবার্টে, নিজের বাড়িতেই জিমের যন্ত্রপাতি বসিয়ে ফেলেছেন।

গ্যারেজকে জিম বানালেন পেইন

গ্যারেজকে জিম বানালেন পেইন

পরিস্থিতি বুঝে ব্যবস্থা করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। করোনা ভাইরাসের জেরে লকডাউনে হোবার্টে, নিজের গাড়ি বাড়ির সামনের রাস্তায় রেখে, তিনি গ্যারেজে জিমের যন্ত্রপাতি বসিয়ে শরীরচর্চা শুরু করেছেন বলে জানা গিয়েছে।

পেইনের গাড়িতে ডাকাতি

পেইনের গাড়িতে ডাকাতি

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইনের অভিযোগ, রাস্তায় রাখা তাঁর গাড়ির দরজা ভেঙে কেউ বা কারা সর্বস্ব লুট করেছে। গাড়িতে রাখা তাঁর মানি পার্টস সহ অন্যাান্য অতি প্রয়োজনীয় জিনিস লুট করা হয়েছে বলে পুলিশকে জানিয়েছেন পেইন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+