হোবার্টে অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পড়ল ১৭ উইকেট! কামিন্সদের দাপটে চাপে ইংল্যান্ড

গোলাপি বলে দিন-রাতের টেস্টে বোলারদের দাপট অব্যাহত অ্যাশেজেও। চলতি সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের দ্বিতীয় দিনে পড়ল ১৭টি উইকেট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩০৩ রানের জবাবে ১৮৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে, লিড ১৫২ রানের।

হোবার্টে অ্যাশেজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে পড়ল ১৭ উইকেট! কামিন্সদের দাপটে চাপে ইংল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৫৯.৩ ওভারে ২৪১ রান। আজ ৭৫.৪ ওভারে অজিদের প্রথম ইনিংস ৩০৩ রানে থামিয়ে দেয় ইংল্যান্ড। ২৮০ রানে নবম উইকেট পড়ে গিয়েছিল। নাথান লিয়ঁ ২৭ বলে ৩১ রান করায় তিনশো পেরোতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। স্টুয়ার্ট ব্রড ও মার্ক উড তিনটি করে দখল করেন। অলি রবিনসন ও ক্রিস ওকস দুটি করে উইকেট পেয়েছেন।

জবাবে প্রথম থেকেই চাপের মুখে পড়ে ৪৭.৪ ওভারে ১৮৮ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায়। সর্বাধিক ৩৬ রান ক্রিস ওকসের, অধিনায়ক জো রুটের সংগ্রহ ৩৪। ৪৫ রানের বিনিময়ে চার উইকেট নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। মিচেল স্টার্ক নেন তিনটি উইকেট। স্কট বোলান্ড ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট দখল করেন।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ১৯ ওভার ব্যাট করেছে, দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত স্কোর ৩ উইকেটে ৩৭। প্রথম তিন ব্যাটারই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হন ডেভিড ওয়ার্নার। প্রথম ইনিংসে ২২ বল খেলেছিলেন, এদিন তিনটি বল খেলে স্টুয়ার্ট ব্রডের শিকার হন। তিনে নামা মার্নাস লাবুশানে ৫ রানের বেশি করতে পারেননি। আগের টেস্টে মিডল অর্ডারে নেমে দুই ইনিংসে শতরান হাঁকানো উসমান খাওয়াজা ওপেনার হিসেবে রান পেলেন না হোবার্টে। তিনি ৩৮ বল খেলে ১১ রানে আউট হলেন। স্টিভ স্মিথ ১৭ ও নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ড তিন রানে ক্রিজে রয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন ব্রড, ওকস ও উড। সারাদিনে ১৭ উইকেট পড়ায় এই টেস্টের যে ফয়সালা হচ্ছেই সেটা নিশ্চিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+