অস্ট্রেলিয়ার হঠাৎ উজ্জীবিত হওয়ার নেপথ্যে কোন কারণ? বিশ্বকাপ ফাইনালে ফিঞ্চদের দলে থাকছেন কারা?
মাস ১৫ আগেও ইংল্যান্ডে বিশ্বের ১ নম্বর টি ২০ দল হিসেবেই খেলতে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে গত বছর থেকেই অজিদের কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। দেশের মাটিতে ভারতের কাছে টি ২০ সিরিজ ও টেস্ট সিরিজে পরাজয়, ওয়েস্ট ইন্ডিজে টি ২০ সিরিজে হার, বাংলাদেশ সফরেও সাদা বলের ক্রিকেটে বিপর্যয় দেখে এবারের টি ২০ বিশ্বকাপে অনেকেই অজিদের ধর্তব্যে আনেননি। যদিও সেই সব বিশ্লেষণ ভুল প্রমাণ করে টি ২০ বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয়বার পৌঁছে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেতে চাইছে অস্ট্রেলিয়া।

দলের ব্যর্থতার জেরে প্রশ্নের মুখে পড়েছিল জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়ের ধরন। যদিও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টি ২০ বিশ্বকাপে ভালো ফল করার নিরিখে যে প্রত্যয়ী ছিলেন সে কথা শোনা গিয়েছে অ্যাডাম জাম্পার কথায়। অজি স্পিনার বলেছেন, এটা ঠিক আমাদের বিশ্বকাপের আগে কয়েকটি সিরিজ ভালো যায়নি। তবে আমরা বিশ্বকাপের আগেই ভালো খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম এই কারণেই, যে দল নিয়ে আমরা বিশ্বের ১ নম্বর দল হয়েছিলাম সেই দলের সকলেই বিশ্বকাপের দলে চলে আসায়। উল্লেখ্য, করোনা পরিস্থিতির পর ক্রিকেট শুরু হলেও অনেক তারকাই ক্রিকেট থেকে সরে ছিলেন। বিভিন্ন সফরেও যাননি। তবে আইপিএল যে অজি ক্রিকেটারদের প্রস্তুতিতে অনেকটাই সুবিধা করে দিয়েছে সেটা সকলেই মানছেন। অবহেলা, খাটো করে দেখাই গোটা দলকে উজ্জীবিত ও এককাট্টা করেছে।
অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার দলের মধ্যে যে লক্ষ্য গেঁথে গিয়েছেন তা হলো, প্রথমে ব্যাট করলে এমন রান তুলতে হবে যাতে বোলাররা সেই পুঁজি নিয়ে ম্যাচ বের করতে পারেন। আর পরে ব্যাট করতে হলে বিপক্ষকে এমন রানে বেঁধে ফেলতে হবে যাতে ঝুঁকি না নিয়েই রান সফলভাবে তাড়া করা যায়। ভয়ডরহীন, আগ্রাসী ব্যাটিংয়েই সাফল্যের মন্ত্র নিহিত বলে গোটা দলকে জানিয়ে দিয়েছেন ল্যাঙ্গার। অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসেবে গুরুত্ব না দেওয়া, বুড়োদের দল ইত্যাদি বলা যে আখেরে গোটা দলটাকে এককাট্টা করেছে সেটা স্পষ্ট অধিনায়ক অ্যারন ফিঞ্চের কথায়। পাকিস্তান ম্যাচে ২৮ বছরের মিচেল স্টার্কই ছিলেন সর্বকনিষ্ঠ। ট্র্যাভেলিং রিজার্ভ ড্যান ক্রিশ্চিয়ানও বলেছেন, দিন দশ আগেই যেখানে আমাদের দলকে বুড়োদের দল বলা হচ্ছিল, এখন সেটাকেই অভিজ্ঞ দল বলা হচ্ছে! ফিঞ্চও এমন বিশ্লেষণ ও ব্যাখ্যার দ্রুত পরিবর্তনে অবাক।

২০১৬ সালের পর টি ২০-তে সাতে ব্যাট না করা ম্যাথু ওয়েডও আধ ঘণ্টায় ম্যাচের রং বদলে জয় এনে দিয়েছেন স্টইনিসকে সঙ্গী করে। ৩৫ মিনিটে ৪১ বলে ছটি ছক্কা আর চারটি চারের সাহায্যে ৮১ রানের অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেট জুটি সেমিফাইনালে হারিয়ে দিয়েছে পাকিস্তানকে, যারা এগোচ্ছিল অপ্রতিরোধ্য ও অপরাজেয় থেকে। সেই বিজয়রথ থামিয়ে দেওয়া অজিদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ফিঞ্চের আশা, টস ফাইনালে কোনও প্রভাব ফেলবে না। যদিও পরিসংখ্যান বলছে, শেষ ১৭টি রাতের টি ২০ ম্যাচে ১৬টিই জিতেছে বিভিন্ন দল রান তাড়া করে। একমাত্র আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করে চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৭ ও ২০১২ সালে যথাক্রমে অজিদের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিশ্চিত হয়েছিল যুবারজ সিং ও ক্রিস গেইলের বিস্ফোরক ইনিংসে। ২০১০ সালে ফাইনালেও উঠেও অজিরা চ্যাম্পিয়ন হতে পারেনি। তখন টেস্ট ও একদিনের ক্রিকেটকেই প্রাধান্য দিত অস্ট্রেলিয়া। এখন টি ২০ দল গঠনও হচ্ছে তারকাদের রেখেই। সবমিলিয়ে ২০১৫ সালের পর ফের আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে খালি হাতে ফিরতে নারাজ ফিঞ্চের দল। অস্ট্রেলিয়াকে নক আউটে কখনও হারাতে পারেনি কিউয়িরা। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল নিয়ে ১৭টি ম্যাচের ১৬টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। যে একটি নিউজিল্যান্ড জিতেছিল সেটি ১৯৮১ সালে বেস্ট অব থ্রি ফাইনালের প্রথম ম্যাচ, সেই সিরিজ অবশ্য কিউয়িরা হেরে যায়। আইসিসি ইভেন্টে চারটি নক আউট ম্যাচের চারটিতেই নিউজিল্যান্ডকে হারিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, অযারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications