বুমরাহ-শামিদের সতর্ক করে বর্ডার-গাভাসকর সিরিজের মঞ্চ বেঁধে দিলেন স্মিথ!

বুমরাহ-শামিদের সতর্ক করে বর্ডার-গাভাসকর সিরিজের মঞ্চ বেঁধে দিলেন স্মিথ!

আর কিছুদিনের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাঠে ক্রিকেট যুদ্ধে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় বসে রয়েছে ক্রিকেট দুনিয়া। তার আগে প্রতিযোগিতার মঞ্চ বেঁধে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। টেস্ট সিরিজকে উপলক্ষ্য করে ভারতীয় ফাস্ট বোলারদের তিনি সতর্ক করে দিলেন।

আত্মবিশ্বাসী স্টিভ স্মিথ

আত্মবিশ্বাসী স্টিভ স্মিথ

আইপিএল ২০২০-তে পারফরম্যান্স যেমনই হোক, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে নামবেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য তিনি যেভাবে প্রস্তুতি সেরেছেন, তাতে তাঁকে আউট করা ততটা সহজ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক।

ছন্দ ফিরে পাচ্ছেন

ছন্দ ফিরে পাচ্ছেন

ভারতের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে তিনি ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছেন বলে জানিয়েছেন স্টিভ স্মিথ। তিনি নিজের খেলা উপভোগ করতে শুরু করেছেন বলেও জানিয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক। বলেছেন, এই মুহূর্তে তিনি ক্রিকেট ছাড়া আর কিছু ভাবতে পারছেন না।

আইপিএলে স্টিভ স্মিথের পারফরম্যান্স

আইপিএলে স্টিভ স্মিথের পারফরম্যান্স

রাজস্থান রয়্যালসের জার্সিতে আইপিএল ২০২০-তে ১৪ ম্যাচ খেলে মাত্র ৩১১ রান করেছেন স্টিভ স্মিথ। তাছাড়া অধিনায়ক হিসেবে দলকে টুর্নামেন্টের প্লে-অফে তুলতেও ব্যর্থ হয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক।

আইপিএল নিয়ে অকপট স্মিথ

আইপিএল নিয়ে অকপট স্মিথ

আইপিএল ২০২০-তে ব্যাট হাতে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন স্টিভ স্মিথ। সেখান থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজে নিজের সেরাটা দেবেন বলেও জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+