পয়া আরব আমিরশাহীতে আইপিএল, কী বললেন অজি ম্যাক্সওয়েল

পয়া আরব আমিরশাহীতে আইপিএল, কী বললেন অজি ম্যাক্সওয়েল

সংযুক্ত আরব আমিরশাহী যে তাঁর জন্য পয়া, তা স্বীকার করে নিলেন অস্ট্রেলিয় অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। নিজের বক্তব্যের সাপেক্ষে যুক্তিও খাড়া করেছেন ম্যাক্স। আইপিএল শুরুর আগে এ ব্যাপারে ঠিক কী বলেছেন অজি ক্রিকেটার, তা জেনে নেওয়া যাক।

আরবের আবহাওয়া

আরবের আবহাওয়া

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল খেলতে নেমেই যে তিনি সবচেয়ে বেশি সফল, তা মেনে নিয়েছেন অস্ট্রেলিয় অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। আরবের পরিবেশ তাঁর অনুকুল মনে হয় বলে জানিয়েছেন গ্লেন। এই আইপিএলেও তিনি ভালো কিছু করতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন অজি ক্রিকেটার। দেখে নেওয়া যাক আরবে তাঁর রেকর্ড।

ম্যাচের সেরা গ্লেন

ম্যাচের সেরা গ্লেন

কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে শারজাহে দুটি আইপিএল ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয় অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। দুটি ম্যাচেই সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে রেকর্ড গড়েছেন অজি।

কতগুলি অর্ধশতরান

কতগুলি অর্ধশতরান

শারজাহতে হওয়া আইপিএল ম্যাচগুলিতে মোট ৮টি অর্ধশতরান হয়েছে। সর্বাধিক অর্ধশতরান রয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের (২ বার) ঝুলিতে। শাহজাহে হওয়া আইপিএল ম্যাচগুলির পরিসংখ্যান ধরলে এক ইনিংসে সর্বোচ্চ স্কোর (৯৫) ম্যাক্সওয়েলেরই।

কতগুলি ছক্কা

কতগুলি ছক্কা

শারজাহতে হওয়া আইপিএল ম্যাচগুলিতে মোট ৭৬টি ছক্কা হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা। ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয় অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (১৫টি)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+