India vs Australia: ইন্দোরে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া, দুই দল মিলিয়ে চার পরিবর্তন

India vs Australia: ইন্দোরের হোলকার স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। লোকেশ রাহুলরা আজ জিতলেই এক ম্যাচ হাতে থাকতে সিরিজ পকেটে চলে আসবে।

অজিদের কাছে আজ ও বুধবারের দুটি ম্যাচই মরণ-বাঁচন লড়াই। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে অস্ট্রেলিয়া। দুই দলে মোট চারটি পরিবর্তন হয়েছে। স্টিভ স্মিথ অজিদের নেতৃত্ব দিচ্ছেন।

ইন্দোরে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

ভারতীয় দলের ১ নম্বর পেসার জসপ্রীত বুমরাহ এশিয়া কাপ চলাকালীন বাবা হয়েছেন। সন্তানের জন্মের আগে দেশে ফিরে কয়েকদিন কাটিয়েই ফের চলে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। মোহালিতে প্রথম একদিনের আন্তর্জাতিকের পর বুমরাহ পরিবারের সঙ্গে থাকতে মুম্বই ফিরেছেন। তাঁর ছুটি মঞ্জুর করে টিম ম্যানেজমেন্ট।

বুমরাহর পরিবর্ত হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন মুকেশ কুমার। বুমরাহ রাজকোটে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে খেলবেন। আজকের ম্যাচেও মহম্মদ সিরাজকে খেলানো হচ্ছে না। ভারতীয় একাদশে একটিই পরিবর্তন। বুমরাহর জায়গায় খেলার সুযোগ পেলেন প্রসিদ্ধ কৃষ্ণ। সিরাজ ও মুকেশকে ওয়ার্ম আপে দেখা গিয়েছিল। তবে প্রসিদ্ধই একাদশে এলেন।

India vs Australia: ইন্দোরে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠাল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। প্যাট কামিন্স খেলছেন না। মিচেল মার্শ এবং মার্কাস স্টইনিসও আজ দলের বাইরে। অভিষেক হচ্ছে স্পেনসার জনসনের। অ্যালেক্স ক্যারি ও জশ হ্যাজলউড এসেছেন একাদশে।

ইন্দোরে ভারত কখনও একদিনের আন্তর্জাতিকে হারেনি। ৬টি ম্যাচের সব কটিতেই জিতেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া চলতি মাসে শেষ চারটি ম্যাচের চারটিতেই হেরেছে। তিনটি দক্ষিণ আফ্রিকায়, একটি মোহালিতে। ফলে সিরিজে ঘুরে দাঁড়াতে লাকি চার্ম স্মিথের হাতেই আজ ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হয়েছে।

এই স্টেডিয়ামের বাউন্ডারি ছোট। উইকেট মোহালি ম্যাচের চেয়ে শুষ্ক হলেও বেশ শক্ত। ফলে হাই স্কোরিং ম্য়াচ হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত অধিনায়ক লোকেশ রাহুল জানিয়েছেন, তিনি টস জিতলে ফিল্ডিংই নিতেন। স্মিথ জানান, জেতার পাশাপাশি তাঁদের লক্ষ্য বিশ্বকাপের আগে বিভিন্ন কম্বিনেশন দেখে নেওয়া। ডিউ ফ্যাক্টরে রান তাড়া করাই সহজ হবে।

ভারত- শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণ

অস্ট্রেলিয়া- ডেভিড ওয়ার্নার, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশেন, জশ ইনগ্লিস, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড, স্পেনসার জনসন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+