আইপিএল ২০২০তে ধোনির খারাপ সময়, এর মাঝেই মাহির বিশ্বরেকর্ড ভাঙলেন অজি ক্রিকেটার

আইপিএল ২০২০তে ধোনির খারাপ সময়, এর মাঝেই মাহির বিশ্বরেকর্ড ভাঙলেন অজি ক্রিকেটার

চলতি বছরের অগাস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেছেন। দেশের জার্সি তুলে রাখার পর, এখন আমিরশাহীতে আইপিএল খেলতে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইপিএলে ধোনি কেমন খেলে সেই দিকেই সবার নজর রয়েছে। এর মাঝেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ান এক ক্রিকেটার।

ধোনির ঝুলিতে কোন রেকর্ড ছিল

ধোনির ঝুলিতে কোন রেকর্ড ছিল

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবথেকে বেশি শিকারের নিরিখে এতদিন ধোনি সবার উপরে ছিলেন। তাঁকেই এবার টপকে গেলেন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার অ্যালিসা হিলি।

ধোনির শিকারের সংখ্যা কত

ধোনির শিকারের সংখ্যা কত

ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে বিশ্বের সবথেকে সফল উইকেটকিপার ছিলেন ধোনি। ক্যাচ ও স্টাম্প মিলিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ধোনির শিকারের সংখ্যা ৯১। যার মধ্য়ে ৫৭টি ক্যাচ এবং ৩৪টি সাম্প করেছেন ধোনি।

ধোনিকে টপকে গেলেন এই ক্রিকেটার

ধোনিকে টপকে গেলেন এই ক্রিকেটার

ধোনির এই মাইলস্টোন টপকে গেলেন অস্টেলিয়ান হয়ে ২০২০ সালে মহিলা টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জেতা উইকেটকিপার ব্যাটসম্যান অ্যালিসা হিলি। সম্পর্কে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলের তারকা বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের স্ত্রী হন হিলি।

হিলির সংগ্রহ কত

হিলির সংগ্রহ কত

নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে দু'টি স্টাম্প আউট করার সৌজন্যে ধোনিকে ছাপিয়ে হিলির সংগ্রহ এখন ৯২টি শিকার। ৯৯ ম্যাচে কিপিং করে হিলি ৪২টি ক্যাচ এবং ৫০টি স্টাম্প আউট করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+