ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া, নটরাজনের অভিষেক

ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া, নটরাজনের অভিষেক

ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া। ক্যানবেরার মানুকা ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে রান তাড়া করে জেতা সহজ হবে বলে মনে করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অন্যদিকে টসে হারলেও আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় রান খাড়া করতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া, নটরাজনের অভিষেক

ওয়ান ডে দল ভেঙেচুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির দল সাজিয়েছে ভারত। দলে জায়গা দেওয়া হয়েছে একঝাঁক তরুণ তারকাকে। মানুকা ওভালে ওয়ান ডে-র পর ভারতীয় দলের জার্সি গায়ে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন থাংগারাসু নটরাজন। খেলছেন দীপক চাহার এবং সঞ্জু স্যামসনও। শিখর ধওয়ানের সঙ্গে ভারতের হয়ে ওপেন করতে নামবেন কেএল রাহুল। জসপ্রীত বুমরাহের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন।

অন্যদিকে নতুন জার্সি গায়ে মাঠে নামতে চলা অস্ট্রেলিয়া দলেও বেশকিছু নতুন মুখ দেখা যাচ্ছে। চোটগ্রস্ত ডেভিড ওয়ার্নারের পরিবর্তে অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নামবেন ডি'আরকি শর্ট। খেলছেন ম্যাথু ওয়েড, সিন অ্যাবট, মিচেল সোয়েপসন। সবমিলিয়ে দুই দলের মধ্যে লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে, তা নিশ্চিত। শেষ ৯টি টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ভারতীয় দল আজ দশে ১০ করতে পারে কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

ভারতের প্রথম একাদশ : কেএল রাহুল (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), মনীশ পান্ডে, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, মহম্মদ শামি, টি নটরাজন।

অস্ট্রেলিয়ার প্রথম একাদশ : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডি'আরকে শর্ট, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মোয়েসেস হেনরিকস, সিন অ্যাবট, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাডাম জাম্পা, জোশ হ্যাজেলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+