বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখে দক্ষিণ আফ্রিকা, লড়াই হবে কী!

বিশ্বকাপের শেষ লিগ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখে দক্ষিণ আফ্রিকা, লড়াই হবে কী!

বিশ্বকাপের সেমি ফাইনাল খেলবে কোন চারটি দল, তা মোটামুটি ঠিক হয়ে গেছে। ইংল্য়ান্ড ও নিউজিল্য়ান্ড নিজেদের কোটা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছেন। এবার ভারত ও অস্ট্রেলিয়ার পালা।

একই দিনে বিরাট কোহলি ব্রিগেড যেমন শ্রীলঙ্কাকে টক্কর দিতে নামবে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে সামলাবে অস্ট্রেলিয়া। নক আউট স্তরে চারটি দলের অবস্থান কী হবে, তা ঠিক করবে এই দুটি খেলা। তার আগে দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার শক্তি ও দুর্বলতা।

অস্ট্রেলিয়ার শক্তি

অস্ট্রেলিয়ার শক্তি

ডেভিড ওয়ার্নার ও অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের ওপেনিং জুটি বিশ্বকাপে অপ্রতিরোধ্য ছন্দে রয়েছে। মিডিল অর্ডারে ওসমান খোয়াজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরাও অস্ট্রেলিয়া শিবিরকে ভরসা জোগাচ্ছে। বল হাতে এখনও ৮ ম্যাচে ২৪ উইকেট নেওয়া বাঁ-হাতি মাইকেল ক্লার্ক যে কোনও প্রতিপক্ষের কাছে বড় চ্য়ালেঞ্জ।

অস্ট্রেলিয়ার দুর্বলতা

অস্ট্রেলিয়ার দুর্বলতা

দলের স্পিন বিভাগের খারাপ পারফরম্যান্স নিয়ে চিন্তায় রয়েছে অস্ট্রেলিয়া শিবির।

দক্ষিণ আফ্রিকার শক্তি

দক্ষিণ আফ্রিকার শক্তি

ক্রিকেট বিশ্বকে অবাক করে বিশ্বকাপের লিগ পর্যায় থেকে ছিটকে যাওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের মূল স্তম্ভ অধিনায়ক ফাফ ডু প্লেসি। অন্যদিকে বোলিংয়ে স্পিনার ইমরান তাহির টুর্নামেন্টে কিছুটা হলেও লড়াই চালিয়ে গেছেন।

দক্ষিণ আফ্রিকার দুর্বলতা

দক্ষিণ আফ্রিকার দুর্বলতা

ব্যাটিং টপ অর্ডারে হাসিম আমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্করামদের ব্যর্থতা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে বিশেষ ভাবে ডুবিয়েছে। একই সঙ্গে বল হাতে হতাশ করেছেন প্রোটিয়া শিবিরের অন্যতম ভরসা কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিদি।

মুখোমুখি দুই দল

মুখোমুখি দুই দল

১৯৯৯ সালের সেমি ফাইনাল সহ বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচ বার মুখোমুখি হয়েছে দুই দল। তিন বার জিতেছে অস্ট্রেলিয়া ও একবার জিতেছে দক্ষিণ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+