ভেস্তে গেল অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি
আজ সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। অজি ইনিংসের ব্যাটিংয়ের সময় বৃষ্টি না থামায় ম্যাচ বাতিল হয়।
ভেস্তে গেল সিরিজের প্রথম ম্যাচ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জয়ের পর আজ সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। ভারী বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমানো হয়। এরপর দীর্ঘ অপেক্ষার পর অজি ইনিংসের ব্যাটিংয়ের সময় বৃষ্টি না থামায় ম্যাচ বাতিল হল।
এদিন ম্যাচের শুরু থেকে বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। টসের আগে হালকা বৃষ্টিপাত হয়। টস জিতে এদিন পাকিস্তানকে বোলিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।
১৫ ওভারের ম্যাচে এরপর ৫ উইকেট হারিয়ে পাকিস্তান ১০৭ রান তোলে। টি-টোয়েন্টির নতুন অধিনায়ক বাবর আজম ওপেনিংয়ে নেমে এদিন ঝকঝকে ইনিংস খেললেন। ৩৮ বল খেলে ৫টি বাউন্ডারি ও ২টি ছয়ের সাহায্যে ৫৯ রানে অপরাজিত থাকেন। অপর ওপেনার ফাকহর জামান অবশ্য তাঁকে যোগ্য সংগত দিতে পারেনি(০রান)। মিডল অর্ডারে উইকেটকিপার ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান ৩৩ বল খেলে ৩১ রান করেন।
No result in Sydney. #AUSvPAK match report: https://t.co/3KX7alnPih pic.twitter.com/MK9Xz7a68Y
— cricket.com.au (@cricketcomau) November 3, 2019
অধিনায়ক ফিঞ্চ ১৬ বলে ৩৭ ও ডেভিড ওয়ার্নার ৪ বলে ২ রান করেন। পাকিস্তানের হয়ে মহম্মদ ইরফান ২ ওভার হাত ঘুরিয়ে ৩১ রান খরচ করেন। ম্যাচ জিততে ৭১ বলে ৭৮ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। যদিও বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় হার বাঁচালো পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ হবে ৫ নভেম্বর।
Click it and Unblock the Notifications