এমসিজি-তে রোহিতের পরীক্ষায় ব্যর্থ টিম পেইন! বছরের প্রথম দিনই 'বেবিসিটার' চ্যালেঞ্জ জিতলেন পন্থ

রোহিত শর্মার পরীক্ষায় এমসিজিতে ব্যর্থ হয়েছেন টিম পেইন। ঋষভ পন্থ কিন্তু নতুন বছরের প্রথম দিনেই পেইনের 'বেবিসিটার' চ্যালেঞ্জ গ্রহণ করেলেন।
 

পার্থ টেস্টে তিনি নিশানা করেছিলেন বিরাট কোহলিকে। কথার লড়াইয়ে তাঁর সঙ্গে এঁটে উঠতে না পেরে মেলবোর্নে উইকেটের পিছন থেকে নানা কথায় মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করেন রোহিত শর্মা ও ঋষভ পন্থের। মাঠের মধ্যে রোহিত কিছু বলেননি। শুধু কয়েকবার হেসে ফেলতে দেখা যায় তাঁকে। পন্থ অবশ্য মাঠেই তাঁকে জবাব দিয়েছিলেন।

টেস্ট শেষ হয়ে গেলেও মাঠের সেই মজাদার কথার লড়াই এখনও জারি রয়েছে। জানা গেল মেলবোর্নে রোহিত পাল্টা চ্যালেঞ্জ করেছিলেন পেইনকে। যা তিনি জিততে পারেননি, নাহলে টেস্টে তাঁর দলও জিতত। তবে নতুন বছরের প্রথম দিনে অজি অধিনায়কের ছোঁড়া চ্য়ালেঞ্জ গ্রহণ করে ঋষভ পন্থ সোজা পৌঁছে গেলেন টিম পেইনের বাড়িতে। গড়লেন অনবদ্য সৌজন্যের নিদর্শন।

মুম্বইকে সমর্থন করব

মুম্বইকে সমর্থন করব

এমসিজিতে দ্বিতীয় দিনে চেতেশ্বর পুজারা আউট হওয়ার পর রোহিত শর্মার মনোসংযোগ নষ্ট করার জন্য উইকেটের পিছন থেকে টিম পেইন, অ্যারন ফিঞ্চকে বলেন, আইপিএল-এ রাজস্থান রয়্যালস না মুম্বই ইন্ডিয়ান্স কাকে সমর্থন করবেন ঠিক করতে পারছেন না। রোহিত যদি এমসিজিতে ছয় মারতে পারেন, তাহলে তিনি মুম্বইকেই সমর্থন করবেন।

মুম্বই ইন্ডিয়ান্সে নেব

মুম্বই ইন্ডিয়ান্সে নেব

স্টাম্প ক্য়ামেরায় রোহিতের কোনও জবাব ধরা পড়েনি। কিন্তু পরে তিনি ফাঁস করেছেন, মাঠেই রাহানেকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন পেইন যদি এমসিজিতে শতরান করতে পারেন, তাহলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের কর্তাদের বলে তাঁকে মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজিতে নেবেন। বলাই বাহুল্য সেই চ্যালেঞ্জ রাখতে পারেননি পেইন।

বেবিসিটার চ্যালেঞ্জ

বেবিসিটার চ্যালেঞ্জ

রোহিতের পর ঋষভ পন্থ ব্য়াট করার সময় তাঁকেও উিকেটের পিছন থেকে উত্তক্ত করার চেষ্টা করেছিলেন পেইন। এমনকী টি২০ দলে ধোনির ফিরে আসার কথা উল্লেখ করে পন্থকে উদ্দেশ্য করে বলেন, তিনি স্ত্রীকে নিয়ে সিনেমায় গেলে পন্থ তাঁর বাচ্চাদের দেখাশোনার ভার নিতে পারেন।

সটান বাড়িতে

সটান বাড়িতে

মাঠেই পেইনকে 'অস্থায়ী অধিনায়ক' বলে খোঁটা দিলেও পন্থ বিষয়টিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন নতুন বছরের প্রথম দিনে। সিডনিত সটান উপস্থিত হন টিম পেইনের বাড়িতে। অস্ট্রেলিয় অধিনায়কের স্ত্রী ও শিশুদের সঙ্গে সময় কাটান। তাঁর এই সৌজন্য প্রদর্শনে মুগ্ধ ক্রিকেট বিশ্ব।

সেরা বেবিসিটার

সেরা বেবিসিটার

বাড়িতে পন্থের আগমনের পর, শিশুদের নিয়ে ভারতীয় উইকেটরক্ষকের সঙ্গে একটি সেলফি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন টিম পেইনের স্ত্রী বনি পেইন। সঙ্গে লেখেন, পন্থই সেরা বেবিসিটার।

(৫ নং ছবি সৌ. - ইনস্টাগ্রাম/ বনি পেইন)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+