অস্ট্রেলিয়া বনাম ভারত, প্রথম টেস্ট: ব্যাটিং-ধ্বংসস্তূপের মধ্যে মাথা তুলে দাঁড়ালেন একমাত্র পুজারা
টপ অর্ডারের পতনের মধ্যেই পুজারা করলেন দুর্দান্ত অর্ধ শতরান।
ভারতীয় টপ অর্ডারের ধ্বংসস্তূপের মধ্যে একমাত্র মাথা তুলে দাঁড়ালেন চেতেশ্বর পুজারা। উল্টো দিকে একের পর এক উইকেট পড়লেও পুজারার মনোসংযোগে ব্যাঘাত ঘটেনি। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে আর কোনও ভারতচীয় ব্যাটসম্যান ৫০ রানও করতে না পারলেও শতরান করে ভারতীয় ইনিংসকে টানলেন একা পুজারাই।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত প্রদর্শন করে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু উপমহাদেশের বাইরে সেভাবে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। অনেকেই তাঁকে ভারতীয় পিচের খেলোয়াড় বলে দাগিয়ে দিয়েছিলেন। ২০১৪ অস্ট্রেলিয়া সফরেরও তিনি ভাল খেলতে পারেননি।
সেই তিনিই ভারতের বিপদের মুখে রুখে দাঁড়ালেন অ্যাডিলেডে। কেএল রাহুল (২), বিজয় (১১), কোহলি (৩), রাহানে (১৩) - টপ অর্ডারের এই জঘন্য পারফরম্যান্সের মধ্যে তিনিই একমাত্র আশার আলো হিসাবে উজ্জ্বল হয়ে উঠলেন।
প্রথমে রোহিত শর্মাকে নিয়ে ৪১-৪ থেকে ভারতকে ৮৬-৫ অবধি পৌঁছে দিয়েছিলেন এই সৌরাষ্ট্রের ব্যাটসম্যান। তারপর অতিরিক্ত আক্রমণাত্বক হতে গিয়ে রোহিত (৩৭) তাঁর উইকেট ছুঁড়ে দিয়ে আসলেও তাঁর মনোসংযোগে ব্যাঘাত ঘটেনি।
চা বিরতির পরপরই অর্ধশতরান করেছিলেন। এরপর ইনিংসের ৮৫ তম ওভারে মিচেল স্টার্কের বলে মিডউইকেটে ফ্লিক করে ২৩১ বল খেলে শতরান সম্পূর্ণ করলেন তিনি। এটিই অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর প্রথম শতরান। ভারতের রান এই মুহূর্তে ২৩০-৮। পুজারার সঙ্গে ৫ রান করে ক্রিজে আছেন মহম্মদ শামি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications