সিডনিতে আর এক ঝকঝকে শতরান! গাভাস্কারকে টপকে, ভারতের ইনিংস টানছেন সেই পূজারা

সিডনিতে চতুর্থ তথা চূড়ান্ত টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আরও একটি শতরান করলেন চেতেশ্বর পূজারা। 

নতুন বছরটা দারুণভাবে শুরু করলেন চেতেশ্বর পূজারা। এই বছরের প্রথম টেস্টে সিডনিতে শতরান করলেন তিনি। অ্যাডিলেড, মেলবোর্নের পর এই সিরিজে এই নিয়ে তৃতীয় শতরান পেলেন তিনি। এদিন ১৯৯ টি বল খেলে তিনি মিচেল স্টার্কের বলে বাউন্ডারি মেরে শতরানে পৌঁছান। এটি ছিল তাঁর কেরিয়ারের ১৮তম শতরান। ভারতের রান এই মুহূর্তে ২৩৯/৪।

সিডনিতে আর এক ঝকঝকে শতরান পূজারার

রোহিত শর্মা না থাকায় এদিন মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ভারত ওপেন করতে পাঠিয়েছিল লোকেশ রাহুলকে। ফলে আরও একবার সিরিজে দ্বিতীয় ওভারেই ব্য়াট করতে নামতে হয়েছিল পূজারাকে। অপর ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে নিয়ে পূজারা দ্বিতীয় উইকেটে ১১৬ রান যোগ করেন। ৭৭ রানে মায়াঙ্ক আউট হলেও থামানো যায়নি পূজারাকে।

এরপর বিরাট কোহলি ও রাহানেও বেশিক্ষণ ঠিকতে পারেননি। কিন্তু আরও একবার ক্রিজে ধ্য়ানমগ্ন সাধুর মতো সাধনায় বসেছিলেন পূজারা। আর এই সাধনা ফলেই তিনি একটি বিরল রেকর্ডও গড়ে ফেললেন সিডনিতে। সিরিজে এই নিয়ে চতুর্থবার তিনি এক ইনিংসে ২০০ বলের বেশি ব্যাট করলেন। অস্ট্রেলিয়ার মাটিতে যা ভারতীয় ব্যাটসম্য়ান হিসেবে রেকর্ড। এর আগে ১৯৭৭-৭৮ সফরে তিনবার এই কাজ করে দেখিয়েছিলেন সুনীল গাভাস্কার।

শতানের ফলে এই সিরিজে পুজারার রান আপাতত ৪৪০ রানের গন্ডি ছাপিযে গিয়েছেন। যা কোনও সিরিজে তাঁর সর্বোচ্চ রান। এই সিরিজের আগে বিদেশএর মাটিতে পূজারার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছিল। এক সিরিজেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন তিনি। স্টেডিয়ামে এখন ভারতীয় দল নামলে 'কোহলি-কোহলি' ধ্বনির সঙ্গেই শোনা যাচ্ছে 'পূজারা-পূজারা'!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+