AUS vs IND: মেলবোর্নের মহারণ ভারত ও অস্ট্রেলিয়ার কাছে চরম গুরুত্বপূর্ণ, দ্বৈরথে থাকছেন কারা?

AUS vs IND: কাল থেকে মেলবোর্নে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। ভারতীয় সময় ভোর ৫টা থেকে খেলা শুরু। টস হবে ভোর সাড়ে চারটেয়।

পাঁচ টেস্টের সিরিজ আপাতত দাঁড়িয়ে ১-১-এ। দুই দলেরই লক্ষ্য থাকবে এই টেস্ট জেতা। বিশেষ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে ভারতকে জিততে হবে মেলবোর্ন ও সিডনিতে।

AUS vs IND

মেলবোর্ন টেস্ট জিতলেই সিরিজ হারার সম্ভাবনা থাকবে না ভারতের। সেক্ষেত্রে রোহিত শর্মারা দখলে রাখতে পারবেন বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়া যদি জেতে তাহলে এক দশক পর ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা বাড়বে অস্ট্রেলিয়ার।

ভারত যদি মেলবোর্নে হারে তাহলে ট্রফি দখলে রাখার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পারবে। কিন্তু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যাবে গত দু-বারের ফাইনালিস্ট ভারত। আবহাওয়ার যা পূর্বাভাস এবং এমসিজির সাম্প্রতিক পরিসংখ্যানে ড্রয়ের সম্ভাবনা কম। কাল খেলা দেখতে হাজির থাকবেন ৯০ হাজারের কাছাকাছি দর্শক।

অস্ট্রেলিয়া দলে অভিষেক হচ্ছে ওপেনার স্যাম কনস্টাসের। তিনি দলে এলেন নাথান ম্যাকসুইনির জায়গায়। জশ হ্যাজলউডের স্থলাভিষিক্ত হচ্ছেন স্কট বোল্যান্ড। ট্রাভিস হেডের কোয়াড স্ট্রেইনের সমস্যা থাকলেও তিনি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়েছেন। ফলে অস্ট্রেলিয়া দলে দুটি পরিবর্তন হলো।

ভারতীয় একাদশে একটিই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দুই স্পিনার নিয়ে নামলে নীতীশ কুমার রেড্ডির জায়গায় একাদশে আসতে পারেন ওয়াশিংটন সুন্দর। রোহিত শর্মা ওপেন করতে পারেন বলে জল্পনা রয়েছে। তবে ওপেনিং জুটিতে রদবদলের সম্ভাবনা কম। রোহিত ওপেন করলে লোকেশ রাহুল তিনে, শুভমান গিল ছয়ে নামতে পারেন।

এমসিজির পিচ জোরে বোলারদের মুখে হাসি ফোটাবে বলে জানিয়ে দিয়েছেন কিউরেটর ম্যাট পেজ। যদিও দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে পিচ মন্থর হবে এমন আঁচ করে ভারত দুই স্পিনার খেলাতে পারে। কাল বেশ গরম থাকবে। তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছে। দ্বিতীয় দিন বাদে বাকি সময় বৃষ্টিতে খেলা ব্যাহত হওয়ার আশঙ্কা নেই।

জসপ্রীত বুমরাহ টেস্টে ২০০ উইকেট দখল থেকে ছয় কদম দূরে। এমসিজিতে তিনি এই মাইলফলক স্পর্শ করলে তা হবে কেরিয়ারের ৪৪তম টেস্টে। ভারতীয়দের মধ্যে রবীন্দ্র জাদেজার সঙ্গে দ্বিতীয় দ্রুততম হিসেবে তিনি এই নজির গড়বেন। জাদেজাও ৪৪তম টেস্টে ২০০ টেস্ট উইকেট পান। রবিচন্দ্রন অশ্বিনের লেগেছিল ৩৭টি টেস্ট।

ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি বা ওয়াশিংটন সুন্দর, আকাশ দীপ, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া- উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+