অস্ট্রেলিয়া বনাম ভারত: বক্সিং ডে টেস্টে ভরসা তারুণ্য়ের দুঃসাহস! ওপেনার নিয়ে মিলল না উত্তর

মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম ভারত তৃতীয় টেস্টের প্রিভিউ, কেথায় দেখা যাবে, সময়, প্রথম একাদশ এবং আরো অনেক কিছু।

রাত পোহালেই বক্সিং ডে টেস্ট। পার্থ টেস্টের পর সিরিজের ফল এখন ১-১। এই অবস্থায় মেলবোর্নে জিতে সিরিজে এগিয়ে যেতে চাইছে ভারত। মেলবোর্নে দলের ব্য়াটিং টপ অর্ডার সম্পূর্ণ পাল্টে ফেলছে ভারত। মায়াঙ্কের তারুণ্যের দুঃসাহসকে কাজে লাগিয়ে সিরিজের তৃতীয় টেস্টেই এমন এক জায়গায় চলে যেতে চাইছে বিরাট বাহিনী, যেখান থেকে আর সিরিজে ভারতকে হারাতে পারবে না অস্ট্রেলিয়া।

অপরদিকে, অস্ট্রেলিয়াও তাদের দ্বিতীয় সহঅধিনায়ক মিচেল মার্শকে দলে ফিরিয়ে এনেছে। প্রথম টেস্টে অ্যাডিলেডে ৩১ রানে হারতে হলেও পার্থ টেস্টে ১৪৬ রানের ব্য়বধানে জিতে দারুণ প্রত্য়াবর্তন ঘটিয়েছে অজিরা। দক্ষিণ আফ্রিকায় বল বিকৃতি কেলেঙ্কারিতে স্মিথ-ওয়ার্নাররা নির্বাসিত হওয়ার পর এই প্রথম টেস্টে জয় পেয়েছে টিম পেইনের দল। কাজেই বিরাট কোহলির ভারতকে রুখে দিতে আত্মবিশ্বাসী তারাও।

মেলবোর্ন টেস্ট যা কিনা বক্সিং ডে টেস্ট নামেই বেশি পরিচিত, শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে দেখে নেওয়া যাক কোথায় দাঁড়িয়ে আছে দুই দল। মেলবোর্নের পিচই ও আবহাওয়ার পরিস্থিতিই বা কেমন।

ভারতীয় দলের খবর

ভারতীয় দলের খবর

পার্থের হারের পর আবার সব নতুন করে শুরু করতে চাইছে ভারত। প্রথম দুই টেস্টের জঘন্য পারফরম্যান্সের পর দুই ওপেনার কেএল রাহুল ও মুরলি বিজয়কে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে। বক্সিং ডে টেস্টে অভিষেক হচ্ছে ঘরোয়া ক্রিকেটে শোরগোল ফেলে দেওয়া মায়াঙ্ক আগরওয়ালের। দ্বিতীয় ওপেনার এখনও ঠিক না হলেও, সম্ভবত হনুমা বিহারী তাঁর সঙ্গে ওপেন করবেন, আর রোহিত শর্মা আসবেন ৬ নম্বরে। অলরাউন্ডার হিসেবে হার্দিকের বদলে প্রথম একাদশে জায়গা পেয়েছেন রবীন্দ্র জাদেজা।

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয়া দলের খবর

অস্ট্রেলিয়া দলে একটিই পরিবর্তন ঘটছে। পিটার হ্যান্ডসকম্ব-এর বদলে দলে জায়গা পাচ্ছেন অলরাউন্ডার মিচেল মার্শ। লোয়ার মিডল অর্ডারে মার্শ বেশ ভাল ব্যাটসম্য়ান, সেই সঙ্গে মিডিয়াম পেস বলটাও খারাপ করেন না। নিয়ন, হ্য়াজেলউড, স্টার্ক, কামিন্সের সঙ্গে মার্শ যুক্ত হয়ে অস্ট্রেলিয়ার বোলিং শক্তি আরও বাড়বে। কিন্তু পার্থ জয়ের ছন্দ ধরে রাখতে গেলে তাদের ব্য়াটসম্য়ানদের ভাল কিছু করে দেখাতে হবে।

পিচ ও পরিস্থিতি

পিচ ও পরিস্থিতি

মেলবোর্নের আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার রাতে বৃষ্টি হতে পারে। অর্থাত বুধবার খেলা শুরু হতে দেরী হতে পারে। কিন্তু ম্য়াচের সময় আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। পিচ শুকনো হলেও পিচে ভাল মাত্রায় ঘাস রয়েছে। ভারত অধিনায়ক বিরাট কোহলি পিচ দেখে তা প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেছেন। তাঁর মতে পিচ শুকনো হলেও উপরের ঘাস, পাঁচদিন ধরে রাখবে উইকেটটি। ভেঙে যাওয়ার আশঙ্কা কম।

দুই দলের প্রথম একাদশ

দুই দলের প্রথম একাদশ

ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরা, মহম্মদ শামি

অস্ট্রেলিয়া: টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ, উসমান খোয়াজা, ট্রাভিস হেড, শন মার্শ, মিচেল মার্শ, নাথান লিওন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড

কখন, কোথায় দেখা যাবে ম্য়াচ

কখন, কোথায় দেখা যাবে ম্য়াচ

সোনি স্পোর্টস নেটওয়ার্কে ভারতীয় সময় ভোর ৫টা থেকে সরাসরি সম্প্রচার করা হবে বক্সিং ডে টেস্টের। এছাড়া অনলাইনে সোনিলাইভ-এ দেখা যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+