মজবুত হল অ্যাডিলেড-বিরাট সম্পর্ক! রান তাড়া করে ২৪তম শতরান পেলেন চেজমাস্টার
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্য়াচে ফের শতরান করলেন বিরাট কোহলি।
ইদানিং, টেস্ট হোক কি একদিনের ম্যাচ। বিরাট কোহলির শতরান করাটা প্রায় নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার ২৯৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আরও একটি শতরান করে দলকে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন চেজমাস্টার কোহলি।

তবে অ্যাডিলেডের মন্থর পিচে তাঁর স্বাভাবিক বিস্ফোরক স্ট্রোক প্লে দেখা যায়নি। বরং এই শতরান কিছুটা হিসেবি শতরানই বলা যায়। এদিন ১০৮ বলে শতরানে পৌঁছান তিনি মারেন ৫টি চার ও ২টি ছয়। ৪৩তম ওভারে পিটার সিডলের বল মিডউইকেটে ঠেলে ২রান নিয়ে শতরান সম্পূর্ণ করেন তিনি।
রান তাড়া করার সময়ে শতরান করাটা প্রতিদিনের অভ্যাসে পরিণত করেছেন কোহলি। এই নিয়ে তাঁর দ্বিতীয় ইনিংসে ব্য়াট করে ২৪টি শতরান হয়ে গেল। অনেক পিছনে আছেন সচিন তেন্ডুলকার (১৭) ও ক্রিস গেইল/ দিলসান (১১)-রা।
সেই সঙ্গে অ্যাডিলেড ওভালের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্কও আরও মজবুত হল। এই মাঠে টেস্টে খেলা তাঁর ইনিংসগুলি হল - ১১৬, ২২, ১১৫, ১৪১, ৩ ও ৩৪। আর একদিনের ম্যাচে আজকের ইনিংসের পর দাঁড়াল - ১৮, ১৫, ১০৭, ১০০*। এমনকী একমাত্র খেলা টি২০আই ম্য়াচেও অ্যাডিলেডে ৯০ রান করেছিলেন কোহলি।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications