'বিদেশের মাটিতে খেলতে পারেন না' - শতরান করেই সমালোচনা নিয়ে মুখ খুললেন পুজারা

পুজারা বলেছেন, অ্যাডিলেডের শতরান তাঁর খেলা সেরা ৫ টেস্ট ইনিংসের একটি।

অ্য়াডিলেডে চেতেশ্বর পুজারার শতরান নিয়ে প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। দিনের খেলার শেষে পুজারাও বললেন এটি তাঁর ১৬টি টেস্ট শতরানের সেরা পাঁচটির একটি। এই বছর এই নিয়ে বিদেশের মাটিতে দ্বিতীয় শতরান পেলেন তিনি। এর আগে সাউদাম্পটনে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন।

সেরা ৫ টেস্ট ইনিংসের একটি - বললেন পুজারা

এই বছর বিদেশের মাটিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ও নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি লডা়কু অর্ধশথরানও করেছেন। দুটি টেস্টেই ভারত জয়ী হয়েছিল। তবে তিনি জানিয়েছেন তিনি নিজে তাঁর ইনিংস কেমন তা বলতে পারেন না। ড্রেসিংরুমে সতীর্থরা বলেছএন, এটা তাঁর অন্যতম সেরা ইনিংস।

পুজারার ১৬ টি টেস্ট শতরানের বেশিরভাগই এসেছে ভারতের মাটিতে। উপমহাদেশের বাইরের মাঠে তাঁর শতরানের সংখ্য়া তিন। এই কারণে অনেকসময়ই পুজারাকে, ঘরের মাঠে কার্যকরী, বিদেশে খেলতে পারেন না - এরকম সমালোচনা শুনতে হয়। কিন্তু তা মানতে নারাজ তিনি।

Pujara scores his 16th Test century! He also completes 5000 runs in Test cricket! 👏

A supreme, defiant knock, even as the rest of the Indian batsmen struggled, and he has kept the team's hopes alive here. #AUSvIND LIVE ⬇️https://t.co/sCMk42Mboc pic.twitter.com/T29wQax7Hk
— ICC (@ICC) December 6, 2018

এদিনের ইনিংসের পর তিনি জানান, মাথায় রাখতে হবে আমরা দেশের মাটিতেই বেশি টেস্ট খেলি। তাই স্বাভাবিকভাবেই দেশের মাটিতে আমার শতরানের সংখ্যা বেশি।' বিদেশের মাঠে কখনই তাঁর আত্মবিশ্বাসের অভাব হয় না। পাশাপাশি ইংল্য়ান্ডে কাউন্টি ক্রিকেট খেলা এই ব্যাপারে তাঁকে সাহায্য করেছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে ইংল্যান্ডের তুলনায় কিছুটা হলেও অস্ট্রেলিয়ার পিচে খেলা সহজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+