AUS vs IND: প্রথম দিনেই ১৭ উইকেট! ভারতের বিরুদ্ধে মেলবোর্নের লজ্জা এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া
AUS vs IND: পারথের অপটাস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া চারটি টেস্টে কখনও হারেনি। তবে দেড়শো রানে গুটিয়ে যাওয়ার পরেও ভারতকে এই স্টেডিয়ামে টেস্ট জেতার আশা জাগালেন বোলাররা।
রোহিত শর্মার অনুপস্থিতিতে পাঁচ টেস্টের সিরিজে একটি টেস্টেই নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। তিনি সামনে থেকে নেতৃত্ব দিলেন বল হাতে। তাঁর বোলিং ফিগার ১০ ওভার তিন মেডেন ১৭ রান চার উইকেট।

এই প্রথম অপটাস স্টে়ডিয়ামে কোনও টেস্টে প্রথম দিনেই এতগুলি উইকেট পড়ল। ভারতের ১৫০ রানের জবাবে দিনের শেষে অজিদের স্কোর ৭ উইকেটে ৬৭। ক্রিজে অ্যালেক্স ক্যারি (২৮ বলে ১৯) ও মিচেল স্টার্ক (১৪ বলে ৬)।
কাল সকালে অস্ট্রেলিয়ার প্রথম কাজ মেলবোর্ন টেস্টের পুনরাবৃত্তি এড়ানো। নিজেদের দেশে ভারতের বিরুদ্ধে অজিদের সর্বনিম্ন স্কোর ৮৩। ১৯৮১ সালে। ভারত যদি তার কমে কাল তিনটি উইকেট তুলে নিতে পারে তাহলে পারথেই লজ্জা বাড়বে অজিদের।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার দলগত সর্বনিম্ন স্কোর ২৩ ওভারে ৩৬। ১৯০২ সালে বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে। ৩ দিনের টেস্টটি ড্র হয়েছিল। নিজেদের দেশে টেস্টে অজিদের সর্বনিম্ন স্কোর ৪২। তখন চার বলে ওভার হতো। অস্ট্রেলিয়া খেলেছিল ৩৭.৩ ওভার। সেই টেস্ট ইংল্যান্ডের কাছে হারে অজিরা।
১৮৯৬ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ইনিংসে অজিরা গুটিয়ে গিয়েছিল ৪৪ রানে। পাঁচ বলে ওভার হতো, অজিরা খেলেছিল ২৬ ওভার। ২০১১ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৪৭ রানে গুটিয়ে যায়। এই দুটি টেস্টে হেরেও গিয়েছিল।
১৮৯৬ সালেই অস্ট্রেলিয়া লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২২.৩ ওভারে (৫ বলের ওভার) গুটিয়ে গিয়েছিল মাত্র ৫৩ রানে। সেই টেস্টেও পরাজয়ের সম্মুখীন হয়েছিল অস্ট্রেলিয়া।
পারথে হওয়া টেস্টে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর ৩১.২ ওভারে ৭৬। ওয়েস্ট ইন্ডিজের ৪১৬ রানের জবাবে অজিরা প্রথম ইনিংসে করে ৭৬। ফলো অনে বাধ্য হয়ে সেই টেস্টে হেরেও যায়। ভারতের বিরুদ্ধে নিজেদের দেশে টেস্টে অজিদের সর্বনিম্ন স্কোর ১৯৮১ সালের মেলবোর্ন টেস্টে।
ভারতের ২৩৭ রানের জবাবে সেই টেস্টে অজিরা প্রথম ইনিংসে করেছিল ৪১৯। দ্বিতীয় ইনিংসে ভারত তোলে ৩২৪। ১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮.৪ ওভারে ৮৩ রানে শেষ হয়। কপিল দেব ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।
ভারতের মাটিতে টেস্টে অস্ট্রেলিয়ার দলগত সর্বনিম্ন স্কোর ৯১। গত বছর নাগপুরে প্রথম টেস্টে। নিজেদের দ্বিতীয় ইনিংসে অজিরা ৯১ রানে গুটিয়ে যাওয়ায় ভারত টেস্ট জিতেছিল ইনিংস ও ১৩২ রানে। রবিচন্দ্রন অশ্বিন দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন। ম্যাচে ৭ উইকেট নিয়ে সেরার পুরস্কার নেন জাদেজা।












Click it and Unblock the Notifications