অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে জায়গা পেলেন কারা, জানুন পুরো তালিকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের ১৬ জনের দল ঘোষিত হল এদিন মঙ্গলবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি এমএসকে প্রসাদের নেতৃত্বে পুনে ও বেঙ্গালুরু টেস্টের জন্য দল বেছে নিল।

মুম্বই, ১৪ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্টের ১৬ জনের দল ঘোষিত হল এদিন মঙ্গলবার। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটি এমএসকে প্রসাদের নেতৃত্বে পুনে ও বেঙ্গালুরু টেস্টের জন্য দল বেছে নিল।

সবমিলিয়ে ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির মোট ৪টি টেস্টের সিরিজ খেলতে আসছে স্টিম স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল। বাংলাদেশের বিরুদ্ধে যে টেস্ট দল ছিল, সেটাকেই অপরিবর্তিত রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দলে জায়গা পেলেন কারা?

সিরিজের প্রথম টেস্ট খেলা হবে পুনেয় ২৩ ফেব্রুয়ারি থেকে। এবং দ্বিতীয় ম্যাচ খেলা হবে বেঙ্গালুরুতে ৪ মার্চ থেকে। ভারত এখনও পর্যন্ত ১৯টি টেস্টে অপরাজিত রয়েছে। বিরাট কোহলির নেতৃত্বে সেই রেকর্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় কিনা সেটাই এখন দেখার।

শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে ও দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশকে ভারত ঘরের মাঠে হারিয়েছে। এবং গত ৯টি ম্যাচের মধ্যে ভারত ৮টি টেস্ট জিতেছে। তবে অস্ট্রেলিয়ায় গিয়ে ২০১৩ সালে ০-৪ ব্যবধানে হোয়াইটওয়াশও হতে হয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারতকে।

২০০৪ সালের পরে ভারতে আর কোনও টেস্ট সিরিজ জেতেনি অস্ট্রেলিয়া। সেবছর ৪ টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। এবার সেই রেকর্ড স্টিভ স্মিথের দল নতুন করে তৈরি করতে পারে কিনা সেটাই দেখার। এবার একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক দুই দলে কোন কোন খেলোয়াড় রয়েছেন তার উপরে।

ভারতীয় দল

বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জয়ন্ত যাদব, উমেশ যাদব, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, অভিনব মুকুন্দ, হার্দিক পাণ্ড্য

অস্ট্রেলিয়া দল

স্টিভ স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন আগর, জ্য়াকসন বার্ড, পিটার হ্যান্ডসকম্ব, জোস হ্যাজেলউড, উসমান খোয়াজা, নাথন লিয়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ ও'কেফে, ম্যাথিউ রেনশ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+