India vs Australia: মার্শের শতরান হাতছাড়া, আরও ৩ ব্যাটারের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়া-বধে ভারতের টার্গেট ৩৫৩

India vs Australia: রাজকোটে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়া শিবিরকে কিছুটা স্বস্তি দিল ব্যাটিং বিভাগ। আজকের ম্যাচে হারলেই হোয়াইটওয়াশ হতে হবে। এই আবহে ভারতকে ৩৫৩ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া।

মিচেল মার্শ মাত্র চার রানের জন্য শতরান হাতছাড়া করলেন। টানা তিনটি ম্যাচেই অর্ধশতরান করলেন ডেভিড ওয়ার্নার। অর্ধশতরান পেলেন স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেনও।

India vs Australia: মার্শের শতরান হাতছাড়া, আরও ৩ ব্যাটারের হাফ সেঞ্চুরি

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে ৮.১ ওভারে ৭৮ রান ওঠে। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ডেভিড ওয়ার্নার ৩৪ বলে ৫৬ রান করে আউট হন প্রসিদ্ধ কৃষ্ণর শিকার হয়ে। এরপর ১১৯ বলে ১৩৭ রানের পার্টনারশিপ গড়েন মিচেল মার্শ ও স্টিভ স্মিথ। ২৮তম ওভারে দলের ২১৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে অস্ট্রেলিয়ার।

১৩টি চার ও তিনটি ছয়ের সাহায্যে মার্শ ৮৪ বলে ৯৬ রান করে সাজঘরে ফেরেন কুলদীপ যাদবের বলে প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হয়ে। ৩১.৩ ওভারে স্টিভ স্মিথকে ফেরান মহম্মদ সিরাজ। ৮টি চার ও একটি ছয়ের সাহায্যে ৬১ বলে ৭৪ রান করেন স্মিথ। মার্শ ফেরার পর ৮৪ রানের মধ্যে মোট পাঁচটি উইকেট হারায় অজিরা।

অ্যালেক্স ক্যারি ১৯ বলে ১১ রান করে জসপ্রীত বুমরাহর বলে আউট হন। কামব্যাক ম্যাচে রান পেলেন না গ্লেন ম্যাক্সওয়েল। ৭ বলে ৫ রান করা ম্যাক্সওয়েলকে বোল্ড করে দেন বুমরাহ। ১৩ বলে ৯ রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ক্যামেরন গ্রিন। ডেথ ওভারে অস্ট্রেলিয়ার রানের গতিতে রাশ টানতে সক্ষম হন ভারতীয় বোলাররা।

India vs Australia: মার্শের শতরান হাতছাড়া, আরও ৩ ব্যাটারের হাফ সেঞ্চুরি

৪৯তম ওভারের শেষ বলে মার্নাস লাবুশেনের উইকেটটি তুলে নেন বুমরাহ। ৯টি চারের সাহায্যে তিনি ৫৮ বলে ৭২ রান করেন ৯টি বাউন্ডারির সাহায্যে। সপ্তম উইকেট জুটিতে প্যাট কামিন্সকে নিয়ে তিনি যোগ করেন ৪৬ রান। অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তুলেছে। প্যাট কামিন্স ২২ বলে ১৯ ও মিচেল স্টার্ক ২ বলে ১ রানে অপরাজিত থাকেন।

পরিসংখ্যান বলছে, রাজকোটের স্টেডিয়ামে এটিই একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক স্কোর। তবে শেষ ১০ ওভারে অস্ট্রেলিয়া ৬৬ রান তুলেছে। শেষ ৫ ওভারে ৩৬, একটি উইকেটের বিনিময়ে। ৩০ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ২ উইকেটে ২৩০। ফলে শেষ ২০ ওভারে অস্ট্রেলিয়া ৫ উইকেট হারিয়েছে, রান এসেছে ১২২।

বুমরাহ ১০ ওভারে তিনটি উইকেট পান ৮১ রান খরচ করে। কুলদীপ যাদব ৬ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। প্রসিদ্ধ কৃষ্ণ ৫ ওভারে ৪৫ রান দিয়ে ১টি উইকেট নেন। মহম্মদ সিরাজ ৯ ওভার হাত ঘুরিয়ে ১ উইকেট পেয়েছেন ৬৮ রান দিয়ে। রবীন্দ্র জাদেজা ১০ ওভারে ৬১ ও ওয়াশিংটন সুন্দর ১০ ওভারে ৪৮ রান খরচ করে উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+