মোহালিতে ভারত খেল বিরাট ধাক্কা! বিশ্বকাপে ব্রাত্য গ্রিন নায়ক, অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয়ে অবদান ওয়েডেরও

মোহালিতে টি ২০ আন্তর্জাতিকে পরাস্ত ভারত। চার বল বাকি থাকতে রেকর্ড রান তাড়া করে ৪ উইকেটে জয় ছিনিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল। বিশ্বচ্যাম্পিয়নদের জয়ে বড় অবদান রাখলেন আসন্ন টি ২০ বিশ্বকাপে ব্রাত্য ক্যামেরন গ্রিন। পেশাদার ক্রিকেটে প্রথমবার ওপেন করতে নেমে তাঁর ঝোড়ো ইনিংসই গড়েছিল অজিদের জয়ের ভিত। বাকি কাজটা শেষে সারলেন গুজরাত টাইটান্সে খেলা ম্যাথু ওয়েড।

ফিঞ্চের রানের খরা

ফিঞ্চের রানের খরা

টস হেরে ব্যাট করতে নেমে ভারত এদিন টি ২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান তুলেছিল। কিন্তু ফের ডোবাল বোলিং। এশিয়া কাপে ব্যর্থতার অন্যতম কারণ ছিল এই বোলিং বিভাগই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও এই বিভাগই চিন্তায় রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। জয়ের জন্য ২০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাটিং শুরু করে। ৩.৩ ওভারে ৩৯ রানে পড়ে প্রথম উইকেট। ১৩ বলে ২২ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে যান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিনি বড় রান না পেলেও তাঁর ওপেনিং পার্টনার ক্যামেরন গ্রিন ছিলেন বিধ্বংসী মেজাজে।

গ্রিন নতুন ভূমিকায় অনবদ্য

গ্রিন নতুন ভূমিকায় অনবদ্য

ভারতের ফিল্ডাররা কয়েকটি ক্যাচ ফেললে তার পূর্ণ সদ্ব্যবহার করেন অজি ব্যাটাররা। ১০.১ ওভারে ১০৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়ে অজিদের। আটটি চার ও চারটি ছয়ের সাহায্যে গ্রিন ৩০ বলে ৬১ রান করে আউট হন। দ্বাদশ ওভারে স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলকে আউট করে ভারতের আশা জাগিয়েছিলেন উমেশ যাদব। দুজনকেই প্রথমে আউট দেননি আম্পায়ার। রোহিত শর্মা রিভিউ নিলে দুটি ক্ষেত্রেই তা সফল প্রতিপন্ন হয়। স্মিথ ২৪ বলে ৩৫ ও ম্যাক্সওয়েল ৩ বলে ১ রান করে যথাক্রমে এই ওভারের তৃতীয় ও শেষ বলে কট বিহাইন্ড হন। ফলে ১২ ওভারে অজিদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১২৩। ১৪.১ ওভারে জশ ইনগ্লিস ১০ বলে ১৭ রান করে বোল্ড হন অক্ষর প্যাটেলের বলে। ১৪৫ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া। শেষ ৫ ওভারে জিততে দরকার ছিল ৬১। শেষ চার ওভারে সমীকরণ দাঁড়ায় ২৪ বলে ৫৫ রান দরকার।

ওয়েড-ঝড়

ওয়েড-ঝড়

১৭তম ওভারে বল করতে এসে ভুবনেশ্বর কুমার ১৫ রান দেন। ১৮তম ওভারে হর্ষল প্যাটেল ২২ রান দিয়ে বসেন। ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমার এসে ১৬ রান দেন। শেষ ওভারে জিততে দরকার ছিল ২। যুজবেন্দ্র চাহাল টিম ডেভিডকে (১৪ বলে ১৮) প্রথম বলে তুলে নিলেও পরের বলেই চার মেরে ম্যাচ জিতিয়ে দেন প্যাট কামিন্স। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ২১ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। ওয়েড ও ডেভিডের জুটিতে ৩০ বলে ৬২ রান ওঠাকেই অজিদের জয়ের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট বলে চিহ্নিত করেছেন রোহিত শর্মা।

সফলতম অক্ষর

সফলতম অক্ষর

ভারতের হয়ে সফলতম বোলার অক্ষর প্যাটেল, ৪ ওভারে ১৭ রান দিয়ে নিলেন তিনটি উইকেট। উমেশ যাদব ২ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট নেন। যুজবেন্দ্র চাহাল ৩.২ ওভারে ৪২ রান দিয়ে ১টি উইকেট পেলেন। এই প্রথম টি ২০ আন্তর্জাতিকে ৫০-এর বেশি রান দিলেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ৫২ রান দিয়ে তিনি কোনও উইকেট পাননি। কামব্যাক ম্যাচে হর্ষল প্যাটেল ৪ ওভারে ৪৯ রান দিয়ে উইকেটহীন রইলেন। হার্দিক ২ ওভারে ২২ রান দিয়ে কোনও উইকেট পাননি।

বোলিংকে দায়ী করলেন রোহিত

বোলিংকে দায়ী করলেন রোহিত

এই প্রথম মোহালিতে ভারতকে টি ২০ আন্তর্জাতিকে হারাল অস্ট্রেলিয়া। ভারত সফরে এসে টানা চারটি টি ২০ আন্তর্জাতিকও জিতল অজিরা। সিরিজ হার বাঁচাতে ভারতের সব ম্যাচই এখন ডু অর ডাই। হার্দিক পাণ্ডিয়ার অপরাজিত ৩০ বলে ৭১ এবং লোকেশ রাহুলের ৩৫ বলে ৫৫ রানও মোহালিতে ভারতের প্রথমবার টি ২০ আন্তর্জাতিক পরাজয় রক্ষা করতে পারল না। নাথান এলিস তিনটি ও জশ হ্যাজলউড ২ উইকেট নেন। খারাপ বোলিং ও ফিল্ডিংয়ের দিকেই পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন রোহিত। তবে ব্যাটিং খুব ভালো হয়েছে বলে মত তাঁর। কোথায় ভুল হচ্ছে এই ম্যাচ থেকে সেই শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী হিটম্যান। শুক্রবার নাগপুরে অস্ট্রেলিয়া নামবে সিরিজ জয়ের লক্ষ্যে। ম্যাচের সেরা হয়েছেন গ্রিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+