IND vs AUS: নাগপুরে চাপে ভারত, কম ওভারের ম্যাচে সিরিজে সমতা ফেরানোর জন্য ভারতের প্রয়োজন বড় রান

IND vs AUS: নাগপুরে চাপে ভারত, কম ওভারের ম্যাচে সিরিজে সমতা ফেরানোর জন্য ভারতের প্রয়োজন বড় রান

কম ওভারের ম্যাচে প্রথমে ব্যাটিং করে বড় রান তুলল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৮ ওভারে অস্ট্রেলিয়া তুলল ৯০/৫। অস্ট্রেলিয়ার হয়ে ২০ বলে ৪৩ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস খেলেন ম্যাথু ওয়েড। অধিনায়ক অ্যারন ফিঞ্চ করেন ৩১ রান। টি-২০ বিশ্বকাপের আগে ছন্দে ফিরছেন ফিঞ্চ।

IND vs AUS: নাগপুরে চাপে ভারত, কম ওভারের ম্যাচে সিরিজে সমতা ফেরানোর জন্য ভারতের প্রয়োজন বড় রান

মোহালিতে প্রথম টি-২০ ম্যাচের নায়ক অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন এ দিন ব্যর্থ হয়েছেন হয়েছেন ব্যাট হাতে। গত ম্যাচে ৩০ বলে ৬১ রান করা গ্রিন এই ম্যাচে ৫ রানে রান আউট হন। এই ম্যাচেও রান পাননি গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম বলে অক্ষর প্যাটেলকে মারতে গিয়ে শূন্য রানে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন। টিম ডেভিড এই ম্যাচে ২ রান করেছেন, স্টিভ স্মিথ ইনিংসের শেষ বলে রান আউট হন ব্যক্তিগত ৮ রানের মাথায়।

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন অক্ষর প্যাটেল। ২ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করেন তিনি। একটি উইকেট পেয়েছেন চোট কাটিয়ে দলে ফেরা জসপ্রীত বুমরাহ। ভারতীয় বোলিং-এর সূচনা করেন হার্দিক পান্ডিয়া। তিনি ১ ওভারে ১০ রান হজম করেন। চোট কাটিয়ে এই সিরিজে ভারতীয় দলে ফেরা হর্ষল প্যাটেল এই ম্যাচেও ছন্দ ফিরে পাননি। তিনি ২ ওভারে ৩২ রান খরচ করেছেন। হর্ষলের ছন্দে না থাকা বিশ্বকাপের আগে চিন্তার কারণ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। ভেজা আউট ফিল্ডের কারণে নির্ধারিত সময়ে আড়াই ঘণ্টা পরে শুরু হয় খেলা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+