অস্ট্রেলিয়ার করোনাজয়ী হেড হাঁকালেন চলতি অ্যাশেজের দ্বিতীয় শতরান! হোবার্ট প্রথম দিনেই জমজমাট

হোবার্টে আজ থেকে শুরু হলো চলতি অ্যাশেজের পঞ্চম তথা শেষ টেস্ট। গোলাপি বলে দিন-রাতের টেস্টের প্রথম দিন অবশ্য বৃষ্টির কারণে মাত্র ৫৯.৩ ওভারই খেলা হয়েছে। প্রাথমিক বিপর্যয় সামলে দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ২৪১। করোনার কারণে সিডনি টেস্টে খেলতে পারেননি ট্রাভিস হেড। আজ কামব্যাক টেস্টে ফের হাঁকালেন শতরান। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন তিনি, বাকি দুটি সেঞ্চুরি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

করোনাজয়ী হেড হাঁকালেন চলতি অ্যাশেজের দ্বিতীয় শতরান

ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্ন টেস্ট জিতে অ্যাশেজ দখলে রাখা নিশ্চিত করে ফেলেছিল অস্ট্রেলিয়া। সিডনি ও হোবার্টে নতুন বছরের দুটি টেস্ট হয়ে দাঁড়ায় নিয়মরক্ষার। করোনার কারণে ট্রাভিস হেড সিডনিতে খেলতে না পারায় তাঁর জায়গায় আড়াই বছর পর টেস্ট দলে কামব্যাক করা উসমান খাওয়াজা দুই ইনিংসেই শতরান করেন। হেড করোনা জয় করে ফেরার পর খাওয়াজাকে খেলানো হয় ওপেনার হিসেবে। খারাপ আবহাওয়ার কারণে দেরিতে খেলা শুরু হয়। টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ওপেনাররা অবশ্য এদিন রান পাননি। ডেভিড ওয়ার্নার ২২ বলে শূন্য ও উসমান খাওয়াজা ২৬ বলে ৬ রানে আউট হন। ২ বল খেলে স্টিভ স্মিথও ফেরেন শূন্য রানেই। ৯.৫ ওভারে ১২ রানে তিন উইকেট হারানোর পর মার্নাস লাবুশানে ও হেড ৭১ রান যোগ করেন চতুর্থ উইকেট জুটিতে। ২২.১ ওভারে ৫৩ বলে ৪৪ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন লাবুশানে।

করোনাজয়ী হেড হাঁকালেন চলতি অ্যাশেজের দ্বিতীয় শতরান

৮৩ রানে ৪ উইকেট হারানোর পর দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট পড়ে ২০৪ রানে। ৫৩ বলে অর্ধশতরান পূর্ণ করার পর হেড শতরান পূর্ণ করেন ১১২ বলে। পরের বলেই তিনি ব্যক্তিগত ১০১ রানে আউট হন, তাঁর ইনিংসে রয়েছে ১২টি বাউন্ডারি। ৮টি চারের সাহায্যে ক্যামেরন গ্রিন ১০৯ বলে ৭৪ রান করেন। চা বিরতির কিছু পরেই বৃষ্টি নামায় খেলা নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়, কাল তাই খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে। অ্যালেক্স ক্যারি ১০ ও মিচেল স্টার্ক ০ রানে অপরাজিত রয়েছেন। ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হয়েছে উইকেটকিপার স্যাম বিলিংসের।

করোনাজয়ী হেড হাঁকালেন চলতি অ্যাশেজের দ্বিতীয় শতরান

স্টুয়ার্ট ব্রড ও অলি রবিনসন দুটি করে উইকেট দখল করেন। মার্ক উড ও ক্রিস ওকস পেয়েছেন একটি করে উইকেট। ব্রিসবেনে প্রথম টেস্টে ১৫২ করেছিলেন ট্রাভিস হেড। অ্যাডিলেডে ১৮ ও ৫১ এবং মেলবোর্নে ২৭ রান করার পর এদিন ফের শতরান করলেন অস্ট্রেলিয়ার এই মিডল অর্ডার ব্যাটার। চলতি অ্যাশেজে দ্বিতীয় তথা কেরিয়ারের চতুর্থ টেস্ট শতরান। চ্যালেঞ্জিং উইকেটে মেলবোর্নের ইনিংস তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছিল বলে জানিয়েছেন হেড। কোন বলে আক্রমণাত্মক শট খেলা উচিত, কোনগুলি ডিফেন্স করা উচিত তা নিয়ে বিগত দুই দিনের রণকৌশল কাজে দিয়েছে বলেই তৃপ্ত তিনি। সবমিলিয়ে করোনার কারণে মাঠের বাইরে থাকা আশীর্বাদ হিসেবেই এল হেডের কাছে, মিলেছিল ম্যাচের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার সময়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+