বোলারদের বধ্যভূমি রাওয়ালপিণ্ডি! পাকিস্তানের বিরুদ্ধে নিষ্প্রাণ টেস্টে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার

পাকিস্তানের মাটিতে ২৪ বছর পর টেস্ট খেলল অস্ট্রেলিয়া। যদিও রাওয়ালপিণ্ডির পাটা উইকেট উপহার দিল নিষ্প্রাণ ড্র। পাকিস্তানের ইমাম উল হক দুই ইনিংসেই পেলেন শতরান। আজহার আলি ও আবদুল্লা শফিকও শতরান হাঁকিয়েছেন। নার্ভাস নাইন্টিতে ফিরেছেন অস্ট্রেলিয়ার দুই তারকা। ম্যাচের সেরা ইমাম উল হক। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়া শীর্ষস্থান ধরে রেখেছে। পাকিস্তান আছে দুইয়ে। ভারত পাঁচে।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার

এই টেস্টে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৬২ ওভারে ৪ উইকেটে ৪৭৬ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। ওপেনার ইমাম উল হক ৩৫৮ বলে ১৫৭ এবং আজহার আলি ৩৬১ বলে ১৮৫ রান করেন। আট বোলার ব্যবহার করেও চারটির বেশি উইকেট ফেলতে পারেনি অজিরা, তার মধ্যে একটি রান আউট। নাথান লিয়ঁ, প্যাট কামিন্স ও মার্নাস লাবুশানে একটি করে উইকেট পান। জবাবে অস্ট্রেলিয়া ১৪০.১ ওভারে ৪৫৯ রানে গুটিয়ে যায়। উসমান খাওয়াজা ৯৭ ও মার্নাস লাবুশানে আউট হন ৯০ রানে। স্টিভ স্মিথ করেন ৭৮। নৌমান আলি ১০৭ রানের বিনিময়ে ৬ উইকেট দখল করেন। শাহিন শাহ আফ্রিদি নেন দুটি উইকেট। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে কোনও উইকেট না হারিয়ে ৭৭ ওভারে ২৫২ রান তোলার পর খেলায় যবনিকাপাত হয়। ইমাম উল হক ২২৩ বলে ১১১ ও আবদুল্লা শফিক ২৪২ বলে ১৩৬ রান করে অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ৯ জন বল করেন।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার

হতশ্রী বোলিং পারফরম্য়ান্স লজ্জার রেকর্ডে নাম লেখাল অস্ট্রেলিয়ার। ১৯৫৮ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের বোলাররা মাত্র ২টি উইকেট পেয়েছিলেন, ফলে গড় দাঁড়ায় ৩৮৮.৫, স্ট্রাইক রেট ৬২৪.৫। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খারাপ বোলিংয়ের নিরিখে এর পরেই রইল রাওয়ালপিণ্ডি টেস্টে অজিদের পারফরম্যান্স। মাত্র তিনটি উইকেট ফেলতে পেরেছেন অস্ট্রেলিয়ার বোলাররা, গড় ২৩৮.৩। স্ট্রাইক রেট ৪৭৮ টেস্টে খারাপ পারফরম্যান্সের তালিকায় রইল তিনে। তাদের পেস অ্যাটাককে ভোঁতা করতেই এমন পাটা উইকেট তৈরি করা হয়েছে বলে মনে করছে অস্ট্রেলিয়া শিবির।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে লজ্জার রেকর্ড অস্ট্রেলিয়ার

পাকিস্তানের দশম ব্যাটার এবং তৃতীয় ওপেনার হিসেবে দুই ইনিংসেই শতরান হাঁকালেন ইমাম। এই নিয়ে তৃতীয়বার কোনও টেস্টে ওপেনিং জুটিতে তিনটি শতরানের পার্টনারশিপ হলো। এর আগে ২০১৭ সালে মীরপুরে ভারত-বাংলাদেশ এবং ১৯৪৬-৪৭ মরশুমে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টে এমন নজির দেখা গিয়েছিল। তবে জুটি সবচেয়ে বেশি রান (২৫২ অপরাজিত) ও মোট রান (৫১৩)-র নিরিখে এই টেস্ট পিছনে ফেলল মীরপুর টেস্টকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+