অ্যাসেজ ২০১৯: ২-১ এগিয়ে গেল অস্ট্রেলিয়া, অ্যাসেজ ধরে রাখল পেইন অ্যান্ড কোম্পানি
১-১ থেকে ২-১! ম্যাঞ্চেস্টার টেস্ট জিতে ফের অ্যাসেজ সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। অ্যাসেজ ধরে রাখল পেইন অ্যান্ড কোম্পানি
১-১ থেকে ২-১! ম্যাঞ্চেস্টার টেস্ট জিতে ফের অ্যাসেজ সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
পাঁচ ম্যাচের সিরিজে ৪ ম্যাচ হয়ে যাওয়ার পর সিরিজের ফল এখন ২-১। অর্থাৎ ওভালে শেষ ম্যাচটি ইংল্যান্ড জিতলেও অ্যাসেজ দখল করা হচ্ছে না। ২০১৭ সালে ঘরের মাঠে ৪-০ অ্যাসেজ জয়ের পর এবার ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ ধরে রাখতে সক্ষম হল অস্ট্রেলিয়া। সেবার অধিনায়োচিত ইনিংস খেলে দলকে অ্যাসেজ জিতিয়েছিলেন, এবার ব্যাটে একের পর এক অনবদ্য ইনিংস খেলে দলকে অ্যাসেজ রিটেন করালেন স্টিভ স্মিথ।
|
লিডসের অঘটন ঘটাতে না পারায় হার ইংল্যান্ডের
ম্যাঞ্চেস্টার টেস্ট জিততে গেলে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৩৮৩ রান। এর আগে লিডসের হেডিংলিরে মাঠে দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রান তাড়া করে ১ উইকেটে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। এবার অবশ্য সেই অঘটনের রিপিট দেখাত পারল না তারা। প্রথম ইনিংসে ৩০১ এর পর দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট জেতে ১৮৫ রানের ব্যবধানে।
View this post on InstagramA post shared by cricket.com.au (@cricketcomau) on
ম্যাচের ফল
ম্যাচের শেষ দিন ৮ উইকেটে পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে টেস্ট ম্যাচ বাঁচাতে পারেনি ইংল্যান্ড। ১৮/২ রান নিয়ে দিন শুরু করে ১৯৭ রানে ব্রিটিশদের ইনিংস শেষ হয়। দিনের ৮১ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।জো ডেনলি অর্ধশতরান করে ভালো শুরু করলেও ৫৩ রানে থামেন। মিডল অর্ডারে বাটলার(৩৪), বেয়ারস্টো(২৫), রয়রা(৩১) কেউই চল্লিশ রানের কোটায় পৌঁছাতে পারেননি। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করলেন প্যাট কামিন্স। ৪টি উইকেট পেয়েছেন অজি ডানহাতি। ২টি করে উইকেট লায়ন ও হ্যাজেলউডের। একটি করে উইকেট লাবুশানে ও স্টার্কের।
অস্ট্রেলিয়ার হয়ে সিরিজের কারিগর স্টিভ
ইংল্যান্ডের মাটিতে অ্যাসেজ খেলতে এসে অস্ট্রেলিয়ার হয়ে সিরিজের কারিগর স্টিভ স্মিথ। ম্যাচে ৫ ইনিংস খেলে তাঁর ব্যাটে ৬৭১ রান এসেছে। চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ২১১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেন। তাঁর ব্যাটে রানের পাহাড়ে পৌঁছে ইংল্যান্ডের উপর চাপ বাড়িয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। স্মিথের ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেটদুনিয়া।












Click it and Unblock the Notifications