ক্রিকেটারদের জল খাওয়াতে মাঠে প্রধানমন্ত্রী, কুর্নিশ নেটিজেনদের

দেশের প্রধানমন্ত্রী ক্রিকেটারদের জন্য জল নিয়ে মাঠে আসছেন। না, গুজব নয়, সত্যি ঘটনা। এমনই বিরল দৃশ্য দেখা গেল অস্ট্রেলিয়াতে।

দেশের প্রধানমন্ত্রী ক্রিকেটারদের জন্য জল নিয়ে মাঠে আসছেন। না, গুজব নয়, সত্যি ঘটনা। এমনই বিরল দৃশ্য দেখা গেল অস্ট্রেলিয়াতে। বৃহস্পতিবার ক্যানবেরার মানুকা ওভালে এক প্র্যাকটিস ম্যাচে ওয়াটার বয়ের ভূমিকায় ধরা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। প্রাইম মিনিস্টার একাদশ এবং শ্রীলঙ্কার মধ্যে অনুশীলন ম্যাচে এমনই বিরল ঘটনা ঘটল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর জল খাওয়ানো

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, হাতে জলের কন্টেনার নিয়ে মাঠে হাজির প্রধানমন্ত্রী। পরনে সাদা শার্ট, সবুজ টাই, মাথায় অজি জাতীয় দলের টুপি। ক্রিকেটারদের জল দিয়ে তাঁদের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়েন মরিসন।

ওয়াটার বয় হিসাবে প্রধানমন্ত্রীকে মাঠে দেখে অবাক ক্রিকেটাররা

ওয়াটার বয় হিসাবে প্রধানমন্ত্রীকে মাঠে দেখে অবাক ক্রিকেটাররা

অস্ট্রেলিয়া সফররত শ্রীলঙ্কার অনুশীলণ ম্যাচ ছিল গতকাল। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচটি খেলতে নামে শ্রীলঙ্কা। দর্শকাসনে ছিলেন অস্ট্রেলিয়ার প্রধামন্ত্রী স্কট মরিসন। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের সময় জলপানের বিরতিতে সকলকে অবাক করে নিজেই জলের ক্যান হাতে মাঠে ঢুকে পড়েন মরিসন। দেশের প্রধানমন্ত্রীকে জল বইতে দেখে চমকেই যান দুদেশের ক্রিকেটাররা।

দুর্লভ দৃশ্যটি টুইট করেন ভোগলে

দুর্লভ দৃশ্যটি টুইট করেন ভোগলে

এই দুর্লভ দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলে। এরপরই সেই ছবি রীতিমতো ভাইরাল হয়। হর্ষ ভোগলে টুইটারে লেখেন, "কী দারুণ ব্যাপার। ক্যানবেরায় অজি দলের জন্য ওয়াটার বয়ের ভূমিকায় অবতীর্ণ প্রধানমন্ত্রী স্কট মরিসন।" এদিকে এই ঘটনার পর নেটিজেনরা প্রশংশায় ভরিয়ে দিয়েছেন স্কট মরিসনকে। এই প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ ১ উইকেটে জিতে নেয়। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ১৩১ রান তোলে। এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুদের হয়ে ৫০ বলে ৭৯ রান করেন হ্যারি নিয়েলসেন। তবে সবকিছুকে ছাপিয়ে ম্যাচের সব লাইমলাইট কেড়ে নিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন।

ছবি সৌজন্যে হর্ষ ভোগলের টুইটার অ্যাকাউন্ট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+