India vs Australia: ভারতের লক্ষ্য হোয়াইটওয়াশ, টসে জিতে ব্যাটিং অস্ট্রেলিয়ার, দুই দলেই একগুচ্ছ পরিবর্তন

বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে আজ। রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম দুটি ম্যাচে জয় পাওয়াই সিরিজের ভাগ্য নির্ধারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মোহালি-ইন্দোরে অনায়াস জয় পেয়েছে ভারত। শেষ ম্যাচে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য।

প্রথম দুটি ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। কিন্তু বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক একদিনের ম্যাচে দলে ফিরেছেন রোহিত শর্মা। ফলে হিটম্যানই ফিরেছেন নেতৃত্বের দায়িত্বে। টসে জিতে ব্যাটিং নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

ভারত

ম্যাচ শুরুর আগেই ধাক্কা ভারতীয় দলের। অসুস্থতার জন্য এই ম্যাচে খেলতে পারলেন না ঈশান কিষাণ। ফলে জলবাহক এবং অতিরিক্ত ফিল্ডার হিসাবে সৌরাষ্ট্রের চার ক্রিকেটারকে নেওয়া হয়। এই চার ক্রিকেটার হলেন ধর্মেন্দ্র জাদেজা, প্রেরক মানকড়, হার্ভিক দেশাই, ভি জাদেজা। টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'চিরাচরিত রাজকোটের উইকেটই হয়েছে। আমাদের বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে।কারণ মানসিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে।’

বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচে সুযোগ দেওয়া হল ওয়াশিংটন সুন্দরকে। প্রথম দুটি ম্যাচে অশ্বিনকে খেলানো হলেও শেষ ম্যাচে সুন্দরকে দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

বুধবার ইতিহাসের অপেক্ষায় রাজকোট। এই ম্যাচে জয় পেলেই একদিনের সিরিজে ৩-০ ফলে জিতবে টিম ইন্ডিয়া। ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়া দলকে হোয়াইটওয়াশ করার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে।বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পারলে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাসও আরও বৃদ্ধি পাবে।

ঘুড়িয়ে ফিরিয়ে সব ক্রিকেটারদেরই বিশ্রাম দেওয়া হচ্ছে। রাজকোটে সেই তালিকায় অর্ন্তভুক্ত হয়েছেন শুভমান গিল এবং শার্দূল ঠাকুর। চোট সারিয়ে কামব্যাক করা লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের রানে ফেরাও স্বস্তি দিয়েছে টিম ম্যানেজমেন্টকে।

ভারত

শ্রেয়স এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই সুযোগ, কিন্তু কাজে লাগাতে পারেননি। ফের চোটের সমস্যায় পড়েন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট কোহলি, রোহিত শর্মারা প্রথম দু-ম্যাচে ছিলেন না। ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচে শতরান করে ভারতীয় দলে নিজের জায়গাটা পোক্ত করেছেন শ্রেয়স আইয়ার।

অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দলের কাছে কঠিন চ্যালেঞ্জ। এই ম্যাচ হারলে ভারতের কাছে প্রথমবার হোয়াইটওয়াশের লজ্জার মুখোমুখি হতে হবে অজি দলকে। এই ম্যাচে অনেকটাই শক্তিশালী হয়ে নামছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ফিরলেন দলে এবং তিনিই হয়েছেন অধিনায়ক।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক),বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, জসপ্রীত বুমরাহ

অস্ট্রেলিয়ার একাদশ- মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, গ্রিন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), তনভীর সাংঘা, জশ হ্যাজলউড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+