আমেদাবাদ টেস্টে প্রথম সেশনে ২টি উইকেট দখল ভারতের, অস্ট্রেলিয়া তুলল ৭৫, জঘন্য কিপিং ভরতের

আমেদাবাদ টেস্টে প্রথম সেশনে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৭৫। একটি করে উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ শামি। ভারতের উইকেটকিপার কেএস ভরত প্রবল সমালোচিত।

আমেদাবাদ টেস্টের প্রথম সেশনে দুটির বেশি উইকেট তুলতে পারল না ভারত। টস জিতে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ২৯ ওভারে ৭৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। ক্রিজে রয়েছেন অধিনায়ক স্টিভ স্মিথ ও উসমান খোয়াজা। প্রথম ঘণ্টায় কোনও উইকেট পড়েনি। রবিচন্দ্রন অশ্বিন ট্রাভিস হেডকে আউট করার পর মার্নাস লাবুশেনকে বোল্ড করেন মহম্মদ শামি।

খেলা দেখলেন দুই দেশের প্রধানমন্ত্রী

খেলা দেখলেন দুই দেশের প্রধানমন্ত্রী

এদিন নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজিকে নিয়ে খেলা দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ওভারেই মহম্মদ শামি দেন ১০ রান। ইন্দোর টেস্টে মহম্মদ শামিকে বিশ্রাম দিয়েছিল ভারত। এদিন শামির প্রথম ডেলিভারিটিই ওয়াইড হয়। দ্বিতীয় বলে লেগ বাইয়ে প্রথম রানটি পায় অস্ট্রেলিয়া। তৃতীয় বলে বাই চার। এরপর তৃতীয় ওভারের শেষ বলে ফের চার রান বাই হয়। বল থামাতে পারেননি কেএস ভরত।

ভরতের জঘন্য কিপিং

ষষ্ঠ ওভারের পঞ্চম বলে উমেশ যাদবের বলে ট্রাভিস হেডের সহজ ক্যাচ ফস্কান ভারতের উইকেটকিপার। হেড তখন সাত রানে ব্যাট করছিলেন। ভরত ব্যাটিংয়ে রান পাচ্ছেন না, তার উপর আমেদাবাদ টেস্টে যে জঘন্য কিপিংয়ের তিনি নমুনা রাখলেন তাতে ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। হেডের ক্যাচ ছাড়াও ক্ষিপ্রতা দেখালে আরও ক্যাচ তালুবন্দি করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু কাজে লাগাতে পারেননি।

ছন্দ পেতে সমস্যা শামির

ছন্দ পেতে সমস্যা শামির

শামিকেও ছন্দ ফিরে পেতে অনেকটা সময় লাগে। সুনীল গাভাসকর ধারাভাষ্য দিতে গিয়ে বলছিলেন, ভারত আগের টেস্টে শামিকে বিশ্রাম দিয়ে সঠিক কাজ করেনি। এতে তাঁর ছন্দ পেতে সমস্যা হচ্ছে। প্রথম ডেলিভারিগুলিই মাঝারি গতিসম্পন্ন। এতে শুরুর দিকে যে কিছুটা চাপ থাকে ব্যাটারদের উপর, এমন বল করতে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হয় তাঁদের পক্ষে। গাভাসকর যে ভুল কিছু বলেননি তা প্রমাণিত প্রথম ঘণ্টাতেই। জলপানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১৪ ওভারে বিনা উইকেটে ৫৬।

প্রথম ধাক্কা দেন অশ্বিন

চলতি সিরিজের সেরা প্রথম দিনের পিচই রয়েছে আমেদাবাদে। ব্যাটিং করা বেশ সহজ। ১৫.৩ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের কাছে হার মানেন ট্রাভিস হেড। তিনি অশ্বিনের সোজা ডেলিভারি আঁচ করতে না পেরে ক্যাচ দিয়ে বসেন রবীন্দ্র জাদেজার হাতে। ৪৪ বল খেলে ৩২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

শামির বলে বোল্ড লাবুশেন

২২.২ ওভারে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেট পড়ে ৭২ রানে। মহম্মদ শামির দুরন্ত ডেলিভারি মার্নাস লাবুশেনের ব্যাটে লাগার পর উইকেট ভেঙে দেয়। বিশ্বের ১ নম্বর টেস্ট ব্যাটার করেন ২০ বলে ৩ রান। মধ্যাহ্নভোজের বিরতিতে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে অজিরা। পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৯৪ বলে ২৭ রান করে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা। স্টিভ স্মিথ ১৭ বলে ২ রানে ক্রিজে রয়েছেন। ভারতীয় শিবির চাইবে দ্বিতীয় সেশনে দ্রুত কয়েকটি তুলে নিতে। মহম্মদ শামি ২টি মেডেন-সহ ৮ ওভারে ২৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। ২টি মেডেন-সহ ৬ ওভারে ২৮ রান দিয়ে কোনও উইকেট পাননি উমেশ যাদব। রবিচন্দ্রন অশ্বিন ১০ ওভার বল করেছেন চারটি মেডেন, ১৮ রান দিয়ে ১টি উইকেট নিয়েছেন। ২টি মেডেন-সহ ৪ ওভারে ৬ রান দিয়েছেন রবীন্দ্র জাদেজা। অক্ষর প্যাটেলের ১টি ওভার মেডেন। তাঁরাও কোনও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+