Champions Trophy: নেতৃত্বে থাকলেন কামিন্সই, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে সুযোগ পেলেন কারা?
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। সোমবারই ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া, এবার আরও একটা আইসিসির ওডিআই ইভেন্টে ফেভারিটের তকমা নিয়েই নামবে অজিরা।
বর্তমানে চোটের সমস্যায় ভুগছেন কামিন্স , আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের নেতৃত্বেই খেলবে অস্ট্রেলিয়া। দলের প্রাথমিক স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে। এর আগে তাঁর নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, একদিনের বিশ্বকাপ এবং বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। ফলে কামিন্সের উপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেতৃত্বের ভার দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

১৫ জনের অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে পেসারদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কামিন্স, হ্যাজলউড, মিচেল স্টার্ক, নাথান এলিসদের সঙ্গে রয়েছেন মাত্র একজন স্পিনার- অ্যাডাম জাম্পা। উপমহাদেশে খেলা হলেও দলে একজনের বেশি বিশেষজ্ঞ স্পিনার রাখেনি অজি থিঙ্ক ট্যাঙ্ক।
২০২৩ সালের একদিনের বিশ্বকাপ জয়ী দল থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। ক্যামেরন গ্রিনের চোটের জন্য এখন মাঠের বাইরে আছেন , ডেভিড ওয়ার্নার অবসর নিয়েছেন এবং সিন অ্যাবট দল থেকে এমনিই বাদ পড়েছেন। ফলে দলে খুব চমক আছে সেটা বলা যাবে। আসলে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটেনি অজি নির্বাচকরা।
প্রধান নির্বাচক জর্জ বেইলি চ্যাম্পিয়ন্স ট্রফির দল প্রসঙ্গে বলেছেন , একদিনের বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতেই দল গঠন করা হয়েয। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।
অস্ট্রেলিয়া রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির বি গ্রুপে। তাঁদের সঙ্গে রয়েছে আফগানিস্তান, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। তাঁদের গ্রুপের ম্যাচগুলি হবে রাওয়ালপিন্ডি এবং লাহোরে।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড- প্যাট কামিন্স(অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জোশ হেজেলউড, ট্র্যাভিস হেড, হোস ইংলিস, মার্নাস ল্যাবুশান, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস ,অ্যাডাম জাম্পা












Click it and Unblock the Notifications