অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে, লিয়ঁর নজিরে শ্রীলঙ্কাকে চূর্ণ করলেন কামিন্সরা

অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার লক্ষ্যে দারুণভাবে এগিয়ে চলেছে। পয়েন্ট তালিকার শীর্ষস্থানে রয়েছে অজিরা। আজ প্যাট কামিন্সরা গল টেস্টে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে চূর্ণ করার ফলে বাকিদের চেয়ে সাফল্যের শতকরা হারের ব্যবধানে অনেকটাই এগিয়ে গেলেন। দক্ষিণ আফ্রিকা রয়েছে দুইয়ে, ভারত তিনে।

লিয়ঁর নজিরে শ্রীলঙ্কাকে চূর্ণ করলেন কামিন্সরা

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে তুলেছিল ২১২ রান। তার জবাবে অস্ট্রেলিয়া তোলে ৩২১ রান। গতকাল ছিল টেস্টের দ্বিতীয় দিন। দিনের শেষে অজিদের স্কোর ছিল ৮ উইকেটে ৩১৩ রান। এরই মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথুজের করোনা ধরা পড়ে। ম্যাথুজ প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করেছিলেন, নাথান লিয়ঁর বলে আউট হয়েছিলেন ৩৯ রান করে। কোভিড বিকল্প হিসেবে দলে আসেন ওশাডা ফার্নান্দো। আজ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩২১ রানে শেষ হয়। জবাবে খেলতে নেমে ২২.৫ ওভারে মাত্র ১১৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। সময় লাগে ১ ঘণ্টা ৫২ মিনিট!

অধিনায়ক দিমুথ করুণারত্নে করেন সর্বাধিক ২৩। মাত্র পাঁচজন ব্যাটার দুই অঙ্কের রান পান, তাঁদের মধ্যে আবার চারজন ১৫ রানেও পৌঁছাতে পারেননি। নাথান লিয়ঁর ১১ ওভারে ১টি মেডেন, ৩১ রানের বিনিময়ে তিনি নেন ৪ উইকেট। টেস্টে তাঁর মোট উইকেটসংখ্যা হলো ৪৩৬। টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেটশিকারীর দৌড়ে আপাতত দশম স্থানে তিনি। আর চারটি উইকেট পেলে তিনি টপকে যাবেন ডেল স্টেইনকে। ট্রেভিস হেড ২.৫ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট নেন। সাত ওভারে ৩৪ রান খরচ করে ২টি উইকেট নেন মিচেল সোয়েপসন। অস্ট্রেলিয়ার জিততে দরকার ছিল ৫ রান। ৪ বলে কোন উইকেট না হারিয়ে ১০ রান একাই তুলে নেন ডেভিড ওয়ার্নার। এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে চতুর্থ ইনিংসে ব্যাট করে জয় পেল অজিরা। আগের সাতটি টেস্ট অস্ট্রেলিয়া যে শ্রীলঙ্কায় জিতেছিল তার সব কটিই প্রথমে ব্যাট করে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার সাফল্যের শতকরা হার দাঁড়াল ৭৭.৭৮ শতাংশ। দক্ষিণ আফ্রিকা রয়েছে দ্বিতীয় স্থানে (৭১.৪৩ শতাংশ)। ভারত রয়েছে তিনে (৫৮.৩৩ শতাংশ)। আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে থাকতে গেলে এজবাস্টন টেস্টে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ভারতের ক্ষেত্রে। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, এটা একটা দারুণ জয়। এত দ্রুত যে জয় আসবে তা ভাবিনি। দল নিয়ে আমি সত্যিই গর্বিত। এটা আমাদের কাছে বিদেশ, সেখানে যেভাবে আমাদের দল খেলেছে তা অসাধারণ। যে সাহসিকতা এবং সক্রিয়তা আমাদের ব্যাটাররা দেখিয়েছেন তা ফ্যান্টাস্টিক। তরুণ ক্রিকেটারদের, বিশেষ করে ক্যামেরন গ্রিনের প্রশংসা করেছেন কামিন্স। গ্রিন ছয়ে নেমে ১০৯ বলে সর্বাধিক ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন। উপমহাদেশের পিচে এমন ইনিংস তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট গলে ৮ জুলাই থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+