Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নাগপুরের মাঠকর্মীরা শুনলেন না অস্ট্রেলিয়ার অনুরোধ, অনুশীলন বাতিল, বাদ পড়তে পারেন ওয়ার্নার

নাগপুরে অস্ট্রেলিয়ার অনুরোধ ফেরালেন মাঠকর্মীরা। পিচ ভিজে থাকায় আজ অনুশীলন বাতিল হলো অজিদের। দিল্লি টেস্টে বাদ পড়তে পারেন ডেভিড ওয়ার্নার।

নাগপুরে ফের অস্বস্তিতে অস্ট্রেলিয়া। দিল্লি রওনা হওয়ার আগে দিন দুয়েক নাগপুরেই অনুশীলনের পরিকল্পনা করেছিল প্যাট কামিন্সের দল। যদিও আজ ভিসিএ স্টেডিয়ামে অনুশীলনই করতে পারল না অজিরা। কারণ, কিউরেটররা সেন্টার উইকেট ও প্র্যাকটিস পিচগুলি ভিজিয়ে দিয়েছিলেন! অস্ট্রেলিয়া দলের অনুরোধে কর্ণপাত না করেই।

হোঁচট অজিদের

হোঁচট অজিদের

ভারতে এসে অস্ট্রেলিয়া কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি। বেঙ্গালুরুর আলুরে শিবির চলেছিল। তবে সেই প্রস্তুতি যে যথেষ্ট ছিল না, অস্ট্রেলিয়ার এ দেশে এসে প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল, সেটা মনে করছেন সুনীল গাভাসকরের মতো প্রাক্তনরা। আড়াই দিনে প্রথম টেস্ট শেষ, ইনিংসে পরাজয়ের শিকার, ভারতে সর্বনিম্ন দলগত স্কোর। একাধিক লজ্জার নজির গড়েছে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডোর প্রশিক্ষণাধীন অজিরা। বিশ্বের ১ নম্বর টেস্ট দল প্রত্যাঘাতের রাস্তা খুঁজলেও দিল্লি টেস্টের প্রস্তুতিতে আজ হোঁচটও খেল।

ভেজা পিচ, অনুশীলন বাতিল!

ভেজা পিচ, অনুশীলন বাতিল!

আজ দুপুরের পর অনুশীলনের পরিকল্পনা ছিল অজিদের। সে কারণে টিম ম্যানেজমেন্টের তরফে ভিসিএ-র মাঠকর্মীদের অনুরোধ করা হয়েছিল সেন্টার উইকেট ও অনুশীলনের পিচগুলি তৈরি রাখতে। কিন্তু অস্ট্রেলিয়া গতকাল স্টেডিয়াম ছাড়ার পর রাতে পিচগুলি ভিজিয়ে দেন মাঠকর্মীরা। অপশনাল প্র্যাকটিসে আজ জনা পাঁচেক ক্রিকেটারের অনুশীলনে নামার কথা ছিল। কিন্তু প্র্যাকটিস পিচগুলিও ভিজে থাকায় অনুশীলন বাতিল করতে হয়।

ঘুরে দাঁড়াতে

ঘুরে দাঁড়াতে

অজি কোচ চাইছেন পুরোপুরি রক্ষণাত্মক না খেলে ব্যাটাররা ইতিবাচক ক্রিকেট উপহার দিন। স্যুইপ শট বেশি খেলার পরামর্শও দিয়েছেন তিনি। দিল্লিতেও টার্নিং উইকেটই অপেক্ষা করে রয়েছে বলে খবর। ফলে নাগপুরের ভুলভ্রান্তিগুলি থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর বিশ্বের ১ নম্বর টেস্ট দল। নিশ্চিতভাবেই দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে পরিবর্তন আসতে চলেছে। ইতিমধ্যেই মিচেল স্টার্ক এসে গিয়েছেন। তিনি স্কট বোল্যান্ডের স্থলাভিষিক্ত হবেন। তিন স্পিনারেও খেলতে পারে অস্ট্রেলিয়া। মিচেল সোয়েপসনের পরিবর্ত ম্যাথু কুহনেম্যানের অভিষেকের সম্ভাবনা ওড়াননি অজি কোচ। ক্যামেরন গ্রিনকে নিয়ে আশা এখনও ছাড়ছে না অস্ট্রেলিয়া। তবে জশ হ্যাজলউড দ্বিতীয় টেস্টেও নেই।

ওয়ার্নারের উপর কোপ?

ওয়ার্নারের উপর কোপ?

প্রথম একাদশে খুব বেশি পরিবর্তন হিতে বিপরীত হতে পারে ভেবেও সতর্ক অজি থিঙ্কট্যাঙ্ক। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে খবর, ডেভিড ওয়ার্নার দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন। প্রথম টেস্টে ট্রাভিস হেডকে না খেলানো নিয়ে জলঘোলা হয়েছিল। হেড দলে আসতে পারেন। ঋষভ পন্থের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হচ্ছেন। তার আগে তিনি দিল্লি টেস্টের দল থেকে বাদ পড়লে তা হবে বড় ধাক্কা। যদিও ওয়ার্নারকে বাদ দেওয়ার দাবি জোরালো হতে শুরু করেছে অজি মিডিয়ায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+