T20 World Cup 2022: বিরাট-রোহিত না থেকেও বিশ্বকাপ ফাইনালে উজ্জ্বল উপস্থিতি থাকবে এই ভারতীয়ের

T20 World Cup 2022: বিরাট-রোহিত না থেকেও বিশ্বকাপ ফাইনালে উজ্জ্বল উপস্থিতি থাকবে এই ভারতীয়ের

ইংল্যান্ডের বিরুদ্ধে ১০-উইকেটে হেরে টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। জস বাটলার-অ্যালেক্স হেলসের দাপটের সামনে ভারতীয় বোলিং খড়কুটোর মতো উড়ে গিয়েছিল অ্যাডিলেডে। ফলে বিশ্ব জয়ের স্বপ্ন অধরা রেখেই ধরতে হয়েছে দেশে ফেরার বিমান। ফাইনালে ভারতীয় দলের কোনও উপস্থিতি না থাকলেও ভারতের প্রতিনিধি হিসেবে মেলবোর্নের মাঠে থাকবেন ১৩-বছর বয়সী কিশোরী গায়িকা জানকী ঈশ্বর।

T20 World Cup 2022: বিরাট-রোহিত না থেকেও বিশ্বকাপ ফাইনালে উজ্জ্বল উপস্থিতি থাকবে এই ভারতীয়ের

জানকীর পূর্বপুরুষের বাস ভারতের কোঝিকড়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল ম্যাচ শুরুর আগে আয়োজিক হওয়া একটি অনুষ্ঠানে অংশ নেবেন জানকী। সেখানে অংশগ্রহণকারী ১৬টি দলের প্রতি সম্মানজ্ঞাপনও করা হবে। জানকীর জন্ম এবং বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। তাঁর বাবা-মা নূপ দিবাকরণ এবং দিব্যা রবিন্দ্রন বিগত ১৫ বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। এনাদের বাবা-মা থাকেন কোঝিকড়ে। অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ায় আয়োজিত হওয়া ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভেল এবং ইন্ডিয়ান ফ্যাশন উইকে পারফর্ম করেছে জানকী। অস্ট্রেলিয়ায় একটি মিউজিক রিয়্যালিটি শো 'ভয়েস অস্ট্রেলিয়ায় কনিষ্ঠতম প্রতিযোগী হিসেব অংশ নিয়েছিলেন জানকী।

নিজের ভারত ভ্রমণ এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে কাটানো অভিজ্ঞতা সম্পর্কে জানকী বলছিলেন, "প্রতি বছর ডিসেম্বরে আমরা কেরলে যাই বেড়াতে। আমার দাদু-দিদা, ঠাকুরা-ঠাকুমা, কাকা-কাকিমা, ভাই-বোনদের সঙ্গে দারুণ সময় কাটাই। মালাবারের বিখ্যাত খাওয়ারগুলি এক্সপ্লোর করি।"

রবিবার ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে টি ২০ বিশ্বকাপ ২০২২ ফাইনাল। পাকিস্তান এবং ইংল্যান্ড উভয় দলেরই এটি তৃতীয় ফাইনাল। ২০০৯ সালে টি ২০ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান, ইংল্যান্ড ২০১০ সালে টি ২০ বিশ্বকাপ জেতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+