অস্ট্রেলিয়ার কাছেও পরাস্ত ওয়েস্ট ইন্ডিজ, ব্র্যাভোর বিদায়ী ম্যাচে দেশের হয়ে কি শেষবার নামলেন গেইল?

সুপার টুয়েলভে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েই টি ২০ বিশ্বকাপ অভিযান শেষ করল গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আজ আবু ধাবিতে অস্ট্রেলিয়া ২২ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ৮ উইকেটে। ডোয়েইন ব্র্যাভো জানিয়ে দিয়েছিলেন দেশের হয়ে এটিই তাঁর শেষ ম্যাচ। কিন্তু তাঁর সঙ্গেই আন্তর্জাতিক অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস গেইলও।

ব্র্যাভোর বিদায়ী ম্যাচে দেশের হয়ে কি শেষবার নামলেন গেইল?

আজ টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ক্রিস গেইল সানগ্লাস পরে ব্যাট করতে নামার সময় সতীর্থদের নিয়ে হাততালি দিতে থাকেন অধিনায়ক কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলরা। গেইল ২টি ছক্কা মেরে ৯ বলে ১৫ রান করে প্যাট কামিন্সের বলে বোল্ড হন। এরপর তিনি দর্শকদের দিকে ব্যাট তুলে মাঠ ছাড়েন, বাউন্ডারি লাইনের ধারে তখন ফের দাঁড়িয়ে সতীর্থরা। ব্র্যাভো, রাসেলরা জড়িয়ে ধরে গার্ড অব অনার দেন। তবে ম্যাচ শুরুর আগে ব্র্যাভোর সঙ্গে সম্প্রচারকারী টিভি চ্যানেলে আন্তর্জাতিক অবসর নিয়ে কিছু বলেননি তিনি। কিন্তু তাঁর ব্যাটিং করে ফেরার পর থেকেই জল্পনা তুঙ্গে ওঠে। ক্যারিবিয়ান ধারাভাষ্যকার তথা প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপও বলেন, ব্র্যাভোর সঙ্গে গেইলেরও এটি শেষ ম্যাচ হতে চলেছে। এরপর ক্যামেরার ফোকাসে বারবারই ছিলেন গেইল। তারই মধ্যে তিনি নিজের গ্লাভসে অটোগ্রাফ করে দর্শকদের মধ্যে বিলিয়ে দেন।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৫৭। মিচেল স্টার্ক শেষ ওভার বল করতে এলে শেষ দুই বলে ছক্কা হাঁকান আন্দ্রে রাসেল। তার মধ্যে প্রথমটি ১১১ মিটারের, চলতি বিশ্বকাপে দীর্ঘতম। কাইরন পোলার্ড টি ২০ বিশ্বকাপে নিজের সর্বাধিক স্কোর ৪৪ করে আউট হন। এভিন লুইস ২৯ ও শিমরন হেটমায়ার ২৭ রান করেন। জশ হ্যাজলউড ৩৯ রানের বিনিময়ে নেন চার উইকেট। একটি উইকেট পেয়ে চলতি বিশ্বকাপে এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী হন অ্যাডাম জাম্পা। তিনি পেরিয়ে যান শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গার ১০টি উইকেটের নজির। জবাবে খেলতে নেমে ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার। এদিন তিনি খেললেন ৫৬ বলে ৮৯ রানের ইনিংস, যাতে রয়েছে ৯টি চার ও চারটি ছয়। অ্যারন ফিঞ্চ ৯ ও মিচেল মার্শ ৩২ বলে ৫৩ করেন।

১৬তম ওভারে বল করতে এসে সাত রান দিয়ে শেষ বলে মিচেল মার্শকে আউট করেন গেইল। এরপরই প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকা মার্শকে পিছন থেকে গিয়ে জাপটে ধরেন গেইল। উইকেটপ্রাপ্তির এই আনন্দের বহিঃপ্রকাশেও ৪২ বছরের গেইলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত মিলেছে। শেষ ম্যাচে ১০ রান করার পাশাপাশি ডোয়েইন ব্র্যাভো বল হাতে অবশ্য উইকেট পাননি। চার ওভারে ৩৬ রান দেন তিনি। ম্যাচের শেষে ব্র্যাভো ও গেইলকে গার্ড অব অনার দিতে ছুটে যান অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও।

স্বাভাবিকভাবেই ছিলেন ক্যারিবিয়ান সতীর্থরাও। ম্যাচের শেষে ক্যামেরায় সই করেন ব্র্যাভো, তারপর গেইল। ডাগআউট থেকে টুপি নিয়েও সেটাও গিয়ে দিয়ে আসেন এক দর্শককে। আর এ সব থেকেই স্পষ্ট, দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন ইউনিভার্স বস। আনুষ্ঠানিক ঘোষণা কখন তা নিয়ে চলছে চর্চা। এরই মধ্যে গেইল ম্যাচের শেষে বলেছেন, আরও একটি বিশ্বকাপ খেলার ইচ্ছা রয়েছে। তবে নিশ্চিত নই সুযোগ পাওয়ার ব্যাপারে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে সিদ্ধান্ত তিনি নেননি বলেও দাবি করেছেন গেইল। এদিন নানাভাবে তিনি মজা করেছেন বলেও দাবি তাঁর। গেইলকে ইতিমধ্যেই টি ২০ ফরম্যাটের ব্র্যাডম্যান বলে ডাকতে শুরু করেছেন নেটাগরিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+