ভারতকে উড়িয়ে বিশ্বের ১ নম্বর ওডিআই দল অস্ট্রেলিয়া, চেন্নাইয়ের হারে অস্বস্তি বাড়ল রোহিতের

২০১৯ সালে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছেই একদিনের সিরিজে পরাস্ত হয়েছিল ভারত। তারপর থেকে আর কোনও ওডিআই সিরিজ দেশের মাটিতে হারেনি মেন ইন ব্লু। সেই বিজয়রথ থামাল অজিরাই। চেন্নাইয়ে তৃতীয় একদিনের আন্তর্জাতিকে ভারতকে হারিয়ে সিরিজের দখল নিল স্টিভ স্মিথের দল। সেই সঙ্গে ভারতকে সরিয়ে বিশ্বের ১ নম্বর দলের তকমাও দখলে নিল অজিরা।

ভারত পরাস্ত ২১ রানে

ভারত পরাস্ত ২১ রানে

মুম্বইয়ে প্রথম ম্যাচে ভারত জিতেছিল হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে। বিশাখাপত্তনম ও চেন্নাইয়ে নেতৃত্ব দিলেন রোহিত, দুটিতেই পরাজিত হলো ভারত। চিন্তায় রাখল সব বিভাগই। তবে এদিন ভারত যেভাবে রান তাড়া শুরু করেছিল তাতে ম্যাচ হারতে হবে ভাবা যায়নি। যদিও চিপকের উইকেট থেকে ফায়দা তুলে ভারতীয় ব্যাটারদের কাজটা কঠিন করে দেয় অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিং। ৯ উইকেটের মধ্যে ৬টিই নিলেন স্পিনাররা। অ্যাডাম জাম্পা একাই নিলেন চার উইকেট।

ব্যাটিং ডোবাল

ব্যাটিং ডোবাল

২৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৪৯.১ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে যায়। ওপেনিং জুটিতে ৯.১ ওভারে উঠেছিল ৬৫। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতাই ভারতের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াল। লোকেশ রাহুল ছাড়া এই সিরিজে ভারতের কোনও ব্যাটারই সুনামের প্রতি সুবিচার করতে পারেননি। রোহিত শর্মা ৩০, শুভমান গিল ৩৭, বিরাট কোহলি ৫৪, লোকেশ রাহুল ৩২, অক্ষর প্যাটেল ২, হার্দিক পাণ্ডিয়া ৪০, সূর্যকুমার যাদব শূন্য, রবীন্দ্র জাদেজা ১৮, কুলদীপ যাদব ৬, মহম্মদ শামি ১৪ রান করেন। ৩ রানে অপরাজিত থাকেন মহম্মদ সিরাজ।

২-১ ব্যবধানে সিরিজ জয় অজিদের

২-১ ব্যবধানে সিরিজ জয় অজিদের

অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৪৫ রান খরচ করে চার উইকেট নিলেন। ভারতের বিরুদ্ধে ওডিআইয়ে এটি তাঁর সেরা বোলিং পারফরম্যন্স। নাথান এলিসের জায়গায় দলে এসে ৪১ রানে ২ উইকেট নিলেন অ্যাশটন অ্যাগার। শন অ্যাবট ও মার্কাস স্টইনিস পেলেন ১টি করে উইকেট। ওপেনিং জুটির পর কিছুটা আশা জাগিয়েছিল বিরাট কোহলি ও লোকেশ রাহুলের পার্টনারশিপ। যদিও তারপর ভালো পার্টনারশিপ হয়নি। অস্ট্রেলিয়া উইকেট টু উইকেট বোলিং করল। ফিল্ডিংও ছিল প্রশংসনীয়। এতেই ম্যাচে ফারাক তৈরি হয় বলে উপলব্ধি সুনীল গাভাসকরের।

বিশ্বের ১ নম্বর দল অস্ট্রেলিয়া

বিশ্বের ১ নম্বর দল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ২৬৯ রান তুলেছিল। মিচেল মার্শ ৪৭, ট্রাভিস হেড ৩৩, অ্যালেক্স ক্যারি ৩৮, মার্নাস লাবুশেন ২৮, মার্কাস স্টইনিস ২৫, ডেভিড ওয়ার্নার ২৩ রান করেন। শন অ্যাবট ২৬, অ্যাশটন অ্যাগার ১৭, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা দুজনেই ১০ রান করেন। ৩৮.১ ওভারে অজিদের সপ্তম উইকেট পড়েছিল ২০৩ রানে। সেখান থেকে লোয়ার অর্ডার দলকে নিয়ে যায় ২৬৯ রানে। হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদব তিনটি করে উইকেট দখল করেন। মহম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট। ভারতের ফিল্ডিংও এদিন ভালো হয়নি। সহজ ক্যাচ ফেলেন সিরাজ। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতের চিন্তা রয়েই গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+