টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আট উইকেটে জিতল অস্ট্রেলিয়া। গুয়াহাটিতে ১৫.৩ ওভারে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ৩ ম্যাচের সিরিজে ফল দাঁড়াল এক-এক।

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনায়াসেই জিতল অস্ট্রেলিয়া। কুড়ি ওভারে সবকটি উইকেট হারিয়ে ভারত করেছিল ১১৮ রান। জবাবে মাত্র দুটি উইকেট হারিয়ে ১৫. ৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

দিনের শুরু অবশ্য বিশেষ ভাল হয়নি ভারতের। রোহিত শর্মা এবং অধিনায়ক বিরাট কোহলির উইকেট হারিয়ে প্রথমেই চাপে পড়ে যায় ভারত। জেসন ব্রেনডর্ফ প্রথম ওভারেই উইকেট দুটি তুলে নেন। সব মিলিয়ে ২১ রান দিয়ে ৪ টি উইকেট পান তিনি। অন্যদিকে, ভারতের সব থেকে বেশি রান করেছেন যাদব ২৭ রান। এরপরেই রয়েছেন পান্ডিয়া, ২৫ রান। ভারতীয় ইনিংসের শেষ পর্যন্ত ছিলেন পান্ডিয়া।

টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

৪ ওভারের শেষে একসময়ে অস্ট্রেলিয়ার রান ছিল ২ উইকেটে ২৪। সাত ওভার শেষে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ২ উইকেটে ৩৬। কিন্তু এমসি হেনরিক এবং টিএম হেড দলকে টেনে নিয়ে যান। তাঁরা দুজনে যথাক্রমে ৬২ এবং ৪৮ রান করে অপরাজিত থেকে যান। ভারতীয় বোলারদের মধ্যে কুমার ও বুমরা একটি করে উইকেট পেয়েছেন।

প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে জেসন ব্রেনডর্ফ।

সিরিজের শেষ ম্যাচ জিতে সিরিজ হাতে রাখতে বদ্ধ পরিকর টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+