Australia's Record: হেডের দাপটে দেশে সিরিজ হারল ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পাঁচ স্পিনারে নয়া নজির
Australia's Record: ব্রিস্টলে বৃষ্টিবিঘ্নিত পঞ্চম তথা শেষ একদিনের আন্তর্জাতিকে ডিএলএস মেথডে ইংল্যান্ডকে ৪৯ রানে হারাল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ৩-২ ব্য়বধানে জিতে নিল সিরিজও।
ম্যান অব দ্য ম্যাচের পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারটিও পেলেন ট্রাভিস হেড। পাঁচ স্পিনার খেলিয়ে নয়া নজির গড়ল একদিনের আন্তর্জাতিকের বিশ্বচ্যাম্পিয়নরা।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ইংল্যান্ড ৪৯.২ ওভারে ৩০৯ রান তোলে। বেন ডাকেট ১০৭, হ্যারি ব্রুক ৭২, ফিল সল্ট ৪৫ ও আদিল রশিদ ৩৬ রান করেন। ট্রাভিস হেড পার্ট-টাইম অফ-স্পিনার। তিনিই পেলেন চার উইকেট।
হেড এদিন ওডিআই কেরিয়ারে সেরা বোলিং করলেন। ৬.২ ওভারে ২৮ রান দিয়ে নিলেন চার উইকেট। অ্যারন হার্ডি, অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে উইকেট নিলেন। এই প্রথম অস্ট্রেলিয়া কোনও একদিনের আন্তর্জাতিকে পাঁচ স্পিনার খেলাল। স্বাভাবিকভাবেই তাঁদের করা ৩২.২ ওভারও অজিদের নয়া রেকর্ড। স্পিনাররাই পেলেন ৮ উইকেট।
জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া ২০.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। এরপর বৃষ্টি নামায় আর খেলা শুরু করা যায়নি। ম্যাথু শর্ট ৩০ বলে ৫৮, ট্রাভিস হেড ২৬ বলে ৩১ রান করেন। স্মিথ ৩৬ ও জশ ইনগ্লিস ২৮ রানে অপরাজিত থাকেন। ম্যাথু পটস ও ব্রাইডন কার্স নেন ১টি করে উইকেট। ট্রাভিস হেড ২৪৮ রান করার পাশাপাশি ৬ উইকেট দখল করায় সিরিজ সেরার পুরস্কার পেলেন।












Click it and Unblock the Notifications