জাম্পার নজিরে বাংলাদেশ জয়ের মুখই দেখল না টি ২০ বিশ্বকাপে, দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলল অস্ট্রেলিয়া

টি ২০ বিশ্বকাপের আগে দেশের মাটিতে খোঁয়াড় বানিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়ের গৌরব ধূলিসাৎ। আজ দুবাইয়ে অজিদের বিরুদ্ধে চরম লজ্জার মুখে পড়ল মাহমুদুল্লাহর দল। হিসেব কষে দক্ষিণ আফ্রিকাকে নেট রান রেটে পিছনে ফেলে গ্রুপ ১-এর দ্বিতীয় স্থান দখল করল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলল অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথম ওভার থেকে উইকেট হারিয়ে ১৫ ওভারে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ৩৩ রান। সাতে নামা শামিম হোসেন সর্বাধিক ১৯ রান করেন। ওপেনার মহম্মদ নঈম ১৭ ও অধিনায়ক মাহমুদুল্লাহ করেন ১৬। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। বাংলাদেশের পঞ্চম উইকেট পড়েছিল ৬.১ ওভারে ৩৩ রানে। শেষ পাঁচ উইকেট পড়়ে মাত্র ১১ রানের মধ্যে। ১০.৫ ওভারে ষষ্ঠ উইকেট পড়ার পর ১৫ ওভারে অল আউট হয়ে যায় বাংলাদেশ। টি ২০ আন্তর্জাতিকে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রান। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কলকাতায় ৭০ রানে শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। চলতি বিশ্বকাপে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ করেছিল ৮৪ রান। গত সেপ্টেম্বরে ঢাকায় ও গত এপ্রিলে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল ৭৬ রানে।

অ্যাডাম জাম্পা ৪ ওভারে ১৯ রানে ৫ উইকেট নিলেন। টি ২০ আন্তর্জাতিকে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে তিনি ম্যাচের সেরা। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে অজি বোলারদের মধ্যে এটিই সেরা বোলিং ফিগার। টি ২০ আন্তর্জাতিকে জাম্পার এই পাঁচ উইকেট রইল অ্যাস্টন অ্যাগারের ৩০ রানে ৬ উইকেট নেওয়ার নজিরের পরেই। মিচেল স্টার্ক ২১ রানে দুই উইকেট নেন। ২ ওভারে ৮ রানের বিনিময়ে জশ হ্যাজলউড নেন দুটি উইকেট। অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাচের পর জানিয়েছেন, রান তাড়া করতে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। সেই সুযোগ হাতছাড়া করেননি। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বড় ব্যবধানে জিতেই শেষ চারে ওঠা লক্ষ্য অজিদের।

দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলল অস্ট্রেলিয়া

পয়েন্ট তালিকায় দক্ষিণ আফ্রিকাকে সরিয়ে দুইয়ে আসতে হলে অস্ট্রেলিয়াকে এই ম্যাচ ৮.১ ওভারে জিততে হতো। ৬.২ ওভারেই ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ১৪ বলে ১৮ রান করে শরিফুল ইসলামের বলে বোল্ড হন। দুটি চার ও চারটি ছক্কার সাহায্যে ২০ বলে ৪০ রান করে তাস্কিন আহমেদের বলে বোল্ড হন অ্যারন ফিঞ্চ, পঞ্চম ওভারের শেষ বলে। ষষ্ঠ ওভারের শেষ বলে ওয়ার্নার আউট হন দলের ৬৭ রানের মাথায়। মিচেল মার্শ ৫ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। ৮২ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় নিশ্চিত করায় অস্ট্রেলিয়ারও দক্ষিণ আফ্রিকার মতো চার ম্যাচে হল ৬ পয়েন্ট। কিন্তু অজিদের নেট রান রেট বেড়ে হল ১.০৩১। দক্ষিণ আফ্রিকার ০.৭৪২। প্রোটিয়াদের ম্যাচ বাকি ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে যাওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার শেষ ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ফলে এই গ্রুপ থেকে শেষ চারে ইংল্যান্ডের সঙ্গে কোন দল যাবে সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+